Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে রওশন এরশাদের পক্ষে মহানগর জাপা নেতা জাহাঙ্গীরের ইফতার বিতরণ।।

ময়মনসিংহে রওশন এরশাদের পক্ষে মহানগর জাপা নেতা জাহাঙ্গীরের ইফতার বিতরণ।।

 

আরিফ রববানী ময়মনসিংহ।।
করোনা মহামারিতে কর্মহীন অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছে ময়মনসিংহের মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ। জাতীয় পার্টি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি, ময়ময়মনসিংহ-৪সংসদীয় আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষে প্রতিদিন মানুষের মধ্যে ইফতার বিতরণের কর্মসুচী হিসাবে ৮ই মে শনিবার বিকেলে শহরের কয়েকটি পয়েন্টে ইফতার সামগ্রী বিতরণ করেন মহানগর জাতীয় পার্টির নেতারা।

ইফতার বিতরণ করেন ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ময়মনসিংহ, মহানগর জাতীয় পার্টি যুগ্ম প্রচার সম্পাদক মমিনুল ইসলাম মানিক, জাপা নেতা বুলন ও ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পাটি আহ্বায়ক জনাব কাউছার আহমদ প্রমুখ।

গত বছরের ধারাবাহিকতায় এবারেও করোনা মহামারিতে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির পক্ষে মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ। তিনি বলেন- জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে করোনাকালে সাধ্যমতো অসহায় মানুষের পাশে থাকার মতো মানবিক কাজ অব্যাহত থাকবে। এসময় ময়মনসিংহের উন্নয়নের রুপকার মানবিক নেত্রী বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্য কামনায় তিনি সকলের দোয়া প্রত্যাশা করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!