আরিফ রববানী ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস টিমের অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ ণিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে শুক্রবার ডিবির এসআই শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর মহারাজার রোড থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ত্রিশালের মোঃ রেদুয়ানকে গ্রেফতার করে। এছাড়া এসআই জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশালের বাগান তরফদারপাড়া থেকে ১০ গ্রাম হেরোইনসহ আরো দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, ত্রিশালের কবির হোসেন ও মোঃ ওয়াহিদ। তাদের বিরুদ্ধে পুথক মামলা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে