আরিফ রববানী ময়মনসিংহ।।
চলতি মৌসুমে ইরি বোরো ধান কাটা মাড়াই শুরু হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। ময়মনসিংহ জেলা যুবলীগের উদ্যোগে অসহায় কৃষকদের ধান কাটা-মাড়াই করে দেওয়া হচ্ছে। কৃষকের ধান কেটে দিতে যুবলীগের জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক তার কর্মীসমর্থকদের সাথে নিয়ে শ্রমিক সংকটে থাকা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন।
দুর্যোগ মোকাবিলায় অসহায় কৃষকের জমি থেকে ধান কেটে বাড়িতে পৌঁছে দিতে ময়মনসিংহে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কে টিম গঠন করেছেন যুবলীগ নেতা এইচ এম ফারুক । টিমের সদস্যরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। জেলা যুবলীগ নেতা এইচ এম ফারুকের নেতৃত্বে যুবলীগের এই কাজে উপকৃত হচ্ছেন কৃষকরা। জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এইচ এম ফারুকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বিশিষ্টজনরা।
কৃষক তোতা মিয়া বলেন, বোরো ধান কাটার মৌসুম চলছে। ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। আবার শ্রমিক পাওয়া গেলেও মজুরি বেশি। ঝড়বৃষ্টি শুরু হলে ধানের ক্ষতি হয়ে যাবে এবং বিপদে পড়তে হবে। পরে যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক ভাইয়ের সঙ্গে কথা হলে তিনি তার দলবল নিয়ে ধান কেটে আমার ঘরে তুলে দিয়েছেন। আমার অনেক উপকার হয়েছে।
ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এইচ এম ফারুক বলেন, কৃষকরা কষ্ট করে তাদের সোনার ফসল ফলিয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বোরো ধান কাটার ভরা মৌসুমে ময়মনসিংহে শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক সংকটে কৃষকরা পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় আছেন। ধান কাটার খরচও পড়ছে বেশি। তাই অনেক দরিদ্র কৃষক ক্ষেতের পাকা ধান কেটে ঘরে তুলতে পারছেন না।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে কৃষকদের সুবিধার জন্য ধান কেটে দিয়েছি। জেলার বিভিন্ন উপজেলায় ধান কাটার জন্য টিম করে কমিটি গঠন করা হয়েছে, কৃষক ফোন করলেই টিম বা কমিটির সদস্যরা ধান কেটে দিয়ে তাদের সহায়তা করছে।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে