Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে ২৫০ জন কর্মহীন দুস্থ ও পত্রিকার হকার পেলো প্রধানমন্ত্রীর উপহার।।

ময়মনসিংহে ২৫০ জন কর্মহীন দুস্থ ও পত্রিকার হকার পেলো প্রধানমন্ত্রীর উপহার।।

 

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে ২৫০ জন দুস্থ, অসহায়, কর্মহীন জনগোষ্ঠী ও পত্রিকার হকারদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে চলমান করোনা পরিস্থিতির মানবিক দিক বিবেচনায় ২৮শে এপ্রিল বুধবার নগরীর জয়নুল আবেদীন পার্কের বৈশাখি মঞ্চে স্বাস্থ্য বিধি মেনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এ সকল উপহারসামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ লিটার তেল ও ১ প্যাকেট সেমাই।

এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পিপিএম-সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান,মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ এহতেশামুল আলম, জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
করোনাকালে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি অসহায়-কর্মহীনরা। প্রাদুর্ভাবের সময় সহায়তা দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। আগামীতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরো সহায়তা প্রদানের কথা বলে জেলা প্রশাসক বলেন- পর্যায়ক্রমে সকল অসহায় ও কর্মহীন জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরন করা হবে বলে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!