Breaking News
Home / Uncategorized / কানিহারীতে জলাবদ্ধতা নিরসনে বক্স কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করলেন চেয়ারম্যান উজ্জ্বল।।

কানিহারীতে জলাবদ্ধতা নিরসনে বক্স কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করলেন চেয়ারম্যান উজ্জ্বল।।

স্টাফ রিপোর্টারঃ

উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র। আমার গ্ৰাম হবে আমার শহর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার এই কর্মসূচির বাস্তবায়ন করতে ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি-৩ প্রকল্পের মাধ্যমে কুষ্টিয়া প্রথম খন্ড শ্রী নিপেন চন্দ্র শীল এর বাড়ির পাশের রাস্তা বক্স কালভার্ট নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

২২এপিল বৃহস্পতিবার সকালে কাজটির উদ্বোধন করেন কানিহারী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী উজ্জ্বল। উদ্বোধনের পর দেশ ও জাতির মঙ্গল কামনা করে স্বাস্থ্য বিধি মেনে দোয়া পরিচালনা করা হয়। এ সময় অত্র ওয়ার্ডের মেম্বারসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান আশরাফ আলী উজ্জ্বল বলেন, জলাবদ্ধতা প্রতিবছর ফসলের ক্ষয়ক্ষতি সহ সাধারন মানুষের চলাচলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় বলে এই বক্সটির নির্মাণের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল।উক্ত বক্স কালভার্ট নির্মাণ কাজ বাস্তবায়ন হলে,১০টি গ্ৰামের পানি নিষ্কাশনের ব্যবস্থা, এবং জলাবদ্ধতার অবসান হবে ইনশাআল্লাহ। এছাড়াও এলজিএসপি-৩ প্রকল্প বাস্তবায়ন করে ইউনিয়নের রাস্তা-ঘাটের উন্নয়ন হতে চলছে। আগামীতে আমি বাকি রাস্তাগুলোও সম্পন্ন করতে চেষ্ঠা করবো…।

ইউপি সদস্য ও প্রকল্প সভাপতি বলেন, এই রাস্তাটি দিয়ে মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র/ছাত্রীরা চলাচল করে থাকে। বর্ষা এলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে উক্ত এলাকাসহ রাস্তাটির অবস্থা অত্যান্ত খারাপ হয়ে যায়। এই বক্স কালভাট নির্মাণ সম্পন্ন হয়ে গেলে স্কুল মাদ্রাসার ছাত্র/ছাত্রী সহ এলাকার গণমানুষের উন্নয়ন হবে….। আগামীতেও এই উন্নয়ন কর্মকান্ড কে এগিয়ে নিতে সকলের সহযোগীতায় প্রত্যাশা করেন চেয়ারম্যান উজ্জ্বল।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!