আরিফ রববানীঃ
হময়মনসিংহের ত্রিশালের কানিহারী ইউনিয়নে মহামারী করোনা দুর্যোগেও থেমে নেই উন্নয়ন কর্মকান্ড। ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান, তরুণ রাজনীতিবিদ আশরাফ আলী উজ্জ্বলের নেতৃত্বে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার বিভিন্ন উন্নয়ন মোলক কর্মকান্ড এবং মানবসেবা চালিয়ে যাচ্ছেন। দুর্যোগেও সার্বক্ষনিক জনসেবার পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন করে যাচ্ছেন চেয়ারম্যান উজ্জল।
চেয়ারম্যান উজ্জ্বলের কাছে হঠাৎ ফোন করে কেউ সাহায্যের কথা বলে সাহায্য চাইলে তাৎক্ষণিকভাবে তিনি তার সমস্যা সমাধানে এগিয়ে আসেন। একই সাথে তিনি, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট সহ সব ধরনের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছেন।
উন্নয়নের ধারাবাহিকতায় তিনি ইউনিয়নবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশায় ও জনদূরভোগ জনগনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ইউনিয়ন পরিষদের মাধ্যমে এলজিএসপি-৩ প্রকল্পের মাধ্যমে তালতলা খালের উপর ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেন। উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র। আমার গ্ৰাম হবে- আমার শহর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তিনি।
ব্রিজটি উদ্বোধন শেষে স্থানীয় মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ সবাইকে ইউনিয়নের বিভিন্ন এলাকার বিভিন্ন উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতার প্রত্যাশা করে সকলকে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মহামারী করোনা থেকে সবাইকে হেফাজত করেন সেই লক্ষে বিশেষ মোনাজাত করেন।
তাছাড়া করোনা ভাইরাস সংকটের শুরু থেকেই তিনি জন- সচেতনতামূলক কাজ করাসহ প্রতিনিয়তই ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইউনিয়নের বিভিন্ন এলাকায় জীবানুনাশক পানি ছিটানো, হাত ধোয়ার ব্যবস্থা করা, মাইকিং থেকে শুরু করে নাগরিকদের সচেতন করা এসব বিষয়ে তিনি মাঠে ছিলেন শুরু থেকেই।
চেয়ারম্যান উজ্জ্বল বলেন-করোনা ভাইরাসের পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা,উন্নয়ন মোলক কর্মকান্ড নিশ্চিত করার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ভাবে চালানো হচ্ছে।নাগরিকদের সুবিধার্থে সকল প্রকার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে । সে লক্ষে তিনি সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে