Breaking News

ময়মনসিংহে সাধারণ জনগোষ্ঠীর প্রাণিজ পুষ্টি নিশ্চিত করছেন প্রাণিসম্পদ দপ্তর।।

ময়মনসিংহ প্রতিনিধি ঃ
ময়মনসিংহে করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে
সাধারণ জনগোষ্ঠীর প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে
প্রাণিজাত পণ্যের (দুধ, ডিম, মাংস) সরবরাহ স্বাভাবিক ও বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে ন্যায্যমূল্যে জেলার দূরবর্তী ও বিপণন সুবিধা বঞ্চিত খামারীদের নিকট হতে দুধ/দুগ্ধজাত পণ্য,পোল্ট্রি ও ডিম অথবা বিভিন্ন এলাকা থেকে দুধ, ডিম সরাসরি খামারিদের নিকট থেকে সংগ্রহ করে ভোক্তাদের নিকট পৌঁছে দিচ্ছে প্রাণিসম্পদ দপ্তর।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ আবু সাঈদ সরকার এর নেতৃত্বে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আহসান হাবিব, ও এডিএলও ডাঃ তানভিন সুলতানা সহ আরো ছিলেন,ইউএলও ডাঃ ফরিদা ইয়াসমিন ,ভিএস ডাঃ লায়লা ইয়াসমিন,
এসব প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে প্রাণিজাত পণ্যের (দুধ, ডিম, মাংস) ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্র পরিচালনা করা হচ্ছে।
বিক্রয় কেন্দ্রের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন জেলা ডেইরী এসোসিয়েশন এর সভাপতি ডাঃ সজিব দেবনাথ, সহ সভাপতি জনাব খালেক ও সাধারন সম্পাদক মোঃ রহমান।ডেইরী ও পোল্ট্রি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, সহ সাধারন ভোক্তাবৃন্দ সহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন এ উদ্যোগে সাধারণমানুষ খুশি ও সরকারের প্রশংসা করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!