Breaking News
Home / জাতীয় / মিতা হক এর মৃত্যুতে সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় শূণ্যতার সৃষ্টি হলো। রওশন এরশাদ এমপি।।

মিতা হক এর মৃত্যুতে সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় শূণ্যতার সৃষ্টি হলো। রওশন এরশাদ এমপি।।

 

প্রেস বিজ্ঞপ্তিঃ
বরেণ্য রবীন্দ্র সঙ্গীতশিল্পী মিতা হক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

মিতা হক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ (রোববার) সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

রবিবারব (১১ই এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, মিতা হকের মৃত্যুতে সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় শূণ্যতার সৃষ্টি হলো। তবে দেশের মানুষ তাঁকে আজীবন মনে রাখবে এবং আগামী প্রজন্ম ও ভবিষ্যৎ শিল্পীদের কাছে তিনি এক অনুকরণীয় প্রেরণা হয়ে থাকবে বেঁচে থাকবেন।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, বাংলাদেশ বেতারের সর্বোচ্চ গ্রেডের তালিকাভুক্ত গুণী শিল্পী মিতা হক সংগীতে গুরুত্বপূর্ণ অবাদানের জন্য একুশে পদক ও শিল্পীকলা পদকে ভূষিত হন।

বিরোধীদলীয় নেতা মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক – সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!