আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালির বাজার বণিক সমিতির উদ্দ্যেগ্যে নব-নির্বাচিত কার্যকারী পারিষদের শপথ গ্রহণ অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার ৬ই এপ্রিল সকাল ১১ টায় কালীর বাজারস্থ সমিতির অস্থায়ী কার্যালয় কাঠাল ইউনিয়ন যুবলীগ অফিসে প্রধান নির্বাচন কমিশনার ফজলে রাব্বীর সভাপতিত্বে ও বাজার বণিক সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান হেলাল দেওয়ানের পরিচালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করা হয়।
কালীর বাজার বণিক সমিতির নব-নির্বাচিত কার্যকারী পারিষদের শপথ বাক্য পাঠ কারান প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা সমিতির প্রধান উপদেষ্টা, প্রবীণ রাজনীতিবিধ, আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বী। শপথ গ্রহণকারী নবনির্বাচিত নেতৃবৃন্দ হলেন, সভাপতি মো: রফিকুল ইসলাম , সহ সভাপতি,নূরুল ইসলাম ঢালী,ফিরোজ আহমেদ,সাধারন সম্পাদক হারুণ অর রশিদ, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদ মোস্তফা কামাল রুপন,কোষাধ্যক্ষ রেজাউল ফরহাদ,দপ্তর সম্পাদক সারোয়ার বলম (রাসেল),প্রচার সম্পাদক কফিল উদ্দিন ফকির,সাংস্কৃতিক সম্পাদক আদিল আহমেদ রনি,সম্মানিত সদস্য– রফিকুল ইসলাম,শরিফুল আলম শোলন,ডাঃ ফারুক আহমেদ, শরীফ আহমেদ খান, আব্দুল্লাহ আল জুবায়ের।
শপথ গ্রহণ অনুষ্টানে উপস্থিত ছিলেন ৩ নং কাঁঠাল ইউনিয়নের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ শেষে নব নির্বাচিত সকল নেতৃবৃন্দের সবাইকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সুন্দর একটি নির্বাচন উপহার দেয়ায় সমিতির পক্ষ থেকে নির্বাচনী কমিটিকে ধন্যবাদ জানানো হয়।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে