Breaking News
Home / জাতীয় / নেত্রকোনায় হেফাজতের হরতাল পালিত

নেত্রকোনায় হেফাজতের হরতাল পালিত

মোঃ নূরুল আলম,

মোঃওলি উল্লাহ (বিশেষ প্রতিনিধি)

সারাদেশের ন্যায় হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ডাকা হরতাল গত ২৮ মার্চ ২১ইং রোজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নেত্রকোনা জেলার মহা সড়ক সহ অন্যান্য সড়কগুলোতে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। ছোট ছোট যান চলাচল করলেও দূর পাল্লার কোন গাড়ি চলে নাই। এদিকে হরতালের বিপক্ষে কোন ধরনের তৎপরতা দেখা যায়নি।

জানা যায় যে, মুফতী তাহের কাসেমী (দাঃবাঃ) সভাপতির দায়িত্ব পালন করেন। দুপুরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। হাফেজ মাওলানা মাজহারুল ইসলামের উপস্থাপনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন জামিয়া মিফতাহুল উলুম মাদরাসার সুযোগ্য মুহতামীম আবুল কাশেম (দাঃবা), জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম দাঃ বাঃ,হাফেজ দিলোয়ার সাহেব,মাওলানা আল আমিন সৈয়দপুরি, আব্দুর রহিম রুহীসহ হেফাজতের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!