Breaking News
Home / জাতীয় / প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা আবার প্রতিষ্ঠা পেয়েছে-মেয়র টিটু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা আবার প্রতিষ্ঠা পেয়েছে-মেয়র টিটু

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা আবার প্রতিষ্ঠা পেয়েছে। দেশ আজ উন্নয়নের যে স্তরে পৌঁছেছে স্বাধীনতা বিরোধী শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে এ অর্জন সম্ভব ছিলো না।

তিনি বৃহস্পতিবার বেলা ১২ টায় আনন্দ মোহন কলেজের আয়োজনে শিক্ষক পরিষদ মিলনায়তনে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২১ পালন উপলক্ষে অনুষ্ঠিত স্মৃতিচারণ অনুষ্ঠানে একথা বলেন সিটি মেয়র।

তিনি আরো বলেন, জাতির পিতা ৭ মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই আজ আমরা স্বাধীন। তাঁর জন্ম না হলে আমাদের পরাধীন রাষ্ট্রের ৪র্থ শ্রেণীর নাগরিক হয়েই বাঁচতে হতো।

আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর নারায়ন চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান এবং আনন্দ মোহন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আফসার।

স্বাগত বক্তব্য উপস্থাপন করেন উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দেবাশীষ চন্দ্র রায়। অনুষ্ঠানে আনন্দ মোহন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!