Breaking News
Home / জাতীয় / প্রয়াত এরশাদ সর্বদায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।। জাপা নেতা চেয়ারম্যান কামাল

প্রয়াত এরশাদ সর্বদায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।। জাপা নেতা চেয়ারম্যান কামাল

আরিফ রববানী,ময়মনসিংহ।।
জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিনে তার আত্মার মাগফেরাত কামনায় আলোচনা, মিলাদ,দোয়া ও কেক কাটার মাধ্যমে ব্যাপক ঝাক-জমক উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে প্রিয় নেতার জন্মদিন উদযাপন করেছে ত্রিশাল পৌর জাতীয় পার্টির নেতাকর্মীরা। জন্মবার্ষীকি উপলক্ষে ত্রিশাল পৌর জাতীয় পার্টির দলীয় কার্যালয় মিলনায়তনে কেক কেটে তার জন্মদিন পালন করেন নেতৃবৃন্দ।

এ সময় অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে আলোচনায় নেতাকর্মীদের উদ্দেশ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, ত্রিশালের জনপ্রিয় ও কর্মীবান্ধব জাপা নেতা, কাঠাল ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল বলেন, ‘এ দেশে সাবেক রাষ্ট্রনায়ক প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের মতো অত্যাচারিত, নিষ্পেষিত ব্যক্তি আর ছিলো না। উনার বিপক্ষে রায় দেওয়ার জন্য ৭ বার জজ পরিবর্তন করা হয়েছে। বিনা বিচারে তাকে ছয় বছর কারাগারে রাখা হয়েছে। তবুও দেশের মানুষের কল্যাণে ও মানুষের উন্নয়নের কথা বলেছেন।

তিনি আরও বলেন, ‘আগামীদিনে দলকে আরো শক্তিশালী করে আগামীতে এ জাতীয় পার্টিকে ক্ষমতার দ্বারপ্রান্তে নিয়ে প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে দলের নেতাকর্মীদের প্রতি তিনি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

পৌর জাতীয় পার্টির সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এড. বারেক। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে
উপজেলা জাপা সভাপতি আঃ মজিদ, সাবেক সভাপতি আঃ রউফ চেয়ারম্যান, আঃ রাজ্জাক, যুবনেতা আমিনুল হক সোহেল,
ওলামা সভাপতি মাওলানা তাফাজ্জল হোসাইন, ছাত্রনেতা আবু রায়হান, পৌর জাপা নেতা আলা উদ্দিন, আবুল কাশেম, তাজুল ইসলাম সহ
উপজেলা, পৌর জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!