Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সদরে চেয়ারম্যান ও ইউএনও’র শ্রদ্ধা

ময়মনসিংহে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সদরে চেয়ারম্যান ও ইউএনও’র শ্রদ্ধা

ময়মনসিংহে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সদরে চেয়ারম্যান ও ইউএনও’র শ্রদ্ধা।

আরিফ রববানী, ময়মনসিংহ : ময়মনসিংহের সদরউপজেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উদযাপন উপলক্ষ্যে ১৭ই মার্চ সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইনের নেতৃত্ব উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা।এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যরা স্বতঃস্ফুর্তভাবে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে-সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রথমবারের মত জাতীয় দিবস হিসেবে উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন কর্তৃক পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন,উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!