Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহে মহানগর পুর্ব ও কোতোয়ালি থানা ছাত্রদল এর আনন্দ মিছিল

ময়মনসিংহে মহানগর পুর্ব ও কোতোয়ালি থানা ছাত্রদল এর আনন্দ মিছিল

ষ্টাফ রিপোর্টারঃ
জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মহানগর পুর্ব থানা ও কোতোয়ালি থানা ছাত্রদল আহ্বায়ক কমিটির আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ ফেব্রুয়ারী শনিবার নবগঠিত
মহানগর পুর্ব থানা ছাত্রদল এর আহ্বায়ক মোঃ রিপন মিয়াক ও সদস্য সচিব সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে বিকাল ৩ ঘটিকায় বাকৃবি শেষ মোড় থেকে উক্ত আনন্দ মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে আবারো শেষ মোড়ে এসে জড়ো হয়।

আনন্দ মিছিলে পুর্ব থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্য বৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদলের নেতা, কর্মীবৃন্দ আংশ গ্রহণ করেন।

অপরদিকে নগরীর দিগারকান্দা বাইপাস মোড়ে কোতোয়ালি থানা জাতীয়তাবাদী ছাত্রদল এর আহ্বায়ক কমিটির এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন কোতুয়ালী থানা ছাত্রদল এর আহ্বায়ক মোঃ সোলাইমান হোসেন রুবেল ও সদস্য সচিব আবদুল্লাহ আল রুমান। এ সময় নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক, সদস্য বৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবন্দ অংশ গ্রহণ করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!