Breaking News
Home / জাতীয় / দ্বিধা-দ্বন্দ্ব ভূলে মিলে-মিশে আধুনিক সাখুয়া ইউনিয়ন গড়তে হবে- চেয়ারম্যান ইয়াহিয়া।

দ্বিধা-দ্বন্দ্ব ভূলে মিলে-মিশে আধুনিক সাখুয়া ইউনিয়ন গড়তে হবে- চেয়ারম্যান ইয়াহিয়া।

আরিফ রববানী-ময়মনসিংহ।।
ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ্ মোঃ গোলাম ইয়াহিয়া বলেন মাদক মুক্ত সমাজ গড়তে খেলা ধুলার বিকল্প নেই। পড়াশুনার পাশাপাশি আমাদের সন্তানদের খেলাধুলার জন্য মাঠ মুখী করতে হবে। আজকের এই খুদে খেলোয়াড়রা একদিন সাকিব আল হাসান, লিটন দাসের মতো বিশ্ব জয় করবে। এর জন্য চর্চা প্রয়োজন। তিনি বলেন- বর্তমানে আড্ডায় পড়ে অনেক যুবসমাজ মাদকের দিকে আকৃষ্ট হচ্ছে। তাই অবসর সময় সময়টা খেলাধুলায় ব্যস্ত থাকলে মাদকের ভয়াবহ মরণ ছোবল থেকেও রক্ষা পায়। এজন্য মাদকমুক্ত সমসজ গঠনে খেলাধুলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাখুয়া সরদার বাড়ী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ইয়াহিয়া এসব কথা বলেন। এসময় চেয়ারম্যান বলেন-মহান-২১ এর চেতনায় উজ্জীবিত হয়ে দ্বিধা দ্বন্দ্ব ভূলে সকলে মিলে মিশে আধুনিক সাখুয়া ইউনিয়ন গড়তে ঐক্যবদ্ধ হতে হবে। ইউনিয়নের চলমান উন্নয়ন কর্মকান্ড কে অব্যাহত রাখতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারো সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

খেলায় বিশেষ অতিথি হিসাবে অন্যান্যদের মাঝে স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন। পরে খেলায় বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন চেয়ারম্যান গোলাম ইয়াহিয়া।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!