Breaking News
Home / জাতীয় / ত্রিশালে হ্যাট্রিক জয় স্বতন্ত্র প্রার্থী আনিছের।।প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়েছেন পৌরবাসী

ত্রিশালে হ্যাট্রিক জয় স্বতন্ত্র প্রার্থী আনিছের।।প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়েছেন পৌরবাসী

আরিফ রববানী,ময়মনসিংহ।।
চতুর্থ ধাপের নির্বাচনে ময়মনসিংহের ত্রিশালে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে,সকল ষড়যন্ত্র – চক্রান্তকে উপেক্ষা করে ময়মনসিংহ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পৌরসভার মেয়র হিসাবে বিজয়ের হাসি হাসলেন পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র স্বতন্ত্রপ্রার্থী এবিএম আনিছুজ্জামান। এই নিয়ে তিনি তৃতীয় মেয়াদে আবারো ত্রিশালের মেয়র হিসাবে নির্বাচিত হলেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই প্রশাসন ও আইন শৃংখলা রক্ষা বাহিনীর ব্যাপক তৎপরতায় অবাধ, সুষ্ঠ ও কোন ধরনের বিশৃংখলা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচন। জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক সহ জেলা ও বিভাগীয় পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা নির্বাচন সুষ্ঠু করার লক্ষে দিনভর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

২৬ হাজার ৮২২ জন ভোটারের ত্রিশাল পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৪টি ভোট কেন্দ্রে একযোগে সকাল আটটায় ভোটগ্রহন শুরু হয়। এতে ১৯২১৯ জন ভোট প্রদান করেন। মেয়র পদে তৃতীয়বারের মত মেয়র নির্বাচিত হলেন স্বতন্ত্রপ্রার্থী এবিএম আনিছুজ্জামান আনিছ।

স্বতন্ত্রপ্রার্থী আনিছ পেয়েছেন ১১ হাজার ৬৫৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নবী নেওয়াজ সরকার পেয়েছেন ৬ হাজার ৬৭৪ ভোট, হাতপাখা প্রতীকে আবুল হাছান ৮০০ ও ধানের শীষ প্রতীকে রুবায়েত হোসেন শামীম ৮৬৫।

এই নিয়ে মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ তার ক্লীন ইমেজ ও জনপ্রিয়তা দিয়ে দ্বিতীয়বারের মত আওয়ামী লীগ মনোনিত প্রার্থীকে পরাজিত করে তৃতীয়বারের মত মেয়র হলেন। তার বিজয়ে ত্রিশালে সর্বস্তরের জনতার মাঝে বাধভাঙ্গা আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে। একই সাথে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করে শান্তি শৃঙ্খলা ভাবে ভোটাধিকার প্রয়োগ করায় জেলা প্রশাসক ও প্রশাসনের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ত্রিশাল পৌরবাসী।
অপরদিকে তৃতীয় মেয়াদে আবারো ত্রিশালের মেয়র নির্বাচিত করায় মেয়র আনিছ তার বক্তব্যে- ত্রিশাল পৌরসভার সর্বস্তরের জনগণ,সাংবাদিক ও প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিজয়ের উল্ল্যাসে যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না হয় সে দিকেও লক্ষ রাখার আহবান জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!