Breaking News
Home / জাতীয় / ত্রিশালে নৌকার পক্ষে আ’লীগ নেতা এড.সবুজ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শান্তর ব্যাপক প্রচারণা

ত্রিশালে নৌকার পক্ষে আ’লীগ নেতা এড.সবুজ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শান্তর ব্যাপক প্রচারণা

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ত্রিশাল পৌরসভার আসন্ন পৌর নির্বাচনে দলীয় নেতাকর্মীদের নিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এড জিয়াউল হক সবুক ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খলিল শান্ত। নেতৃবৃন্দ তাদের নেতৃত্বে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে দিনভর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মাঝে নৌকা প্রতীকের লিফলেট তুলে দিচ্ছেন ও আওয়ামী লীগের নেতৃত্বে দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের বিভিন্ন চিত্র জনগণের কাছে তুলে ধরছেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নকে আরো এগিয়ে নিতে সকলে মিলে মিশে এক সাথে নৌকার পক্ষে কাজ করতে হবে। মানুষের ঘরে ঘরে গিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরে জনগনের মন জয় করতে হবে। কোন অবস্থাতেই ভুল করা যাবেনা। স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইব্রাহিম খলিল শান্ত বলেন, নৌকায় ভোট দিয়ে বিজয়ী করলে সারা দেশের মত ত্রিশাল পৌরসভাও হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল। এড জিয়াউল হক সবুজ বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিতকা ধরে রাখার লক্ষেই নৌকার প্রার্থীকে ভোট দিতে হবে। মনে রাখতে হবে বর্তমান সরকারের নেতৃত্বে সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। একবার ভুল করলে সবাইকে পস্তাতে হবে। তাই আসন্ন নির্বাচনে নৌকার বিজয় মানে দেশরত্ন শেখ হাসিনার বিজয়। নৌকা জননেত্রীর প্রতীক। নৌকা জাতির জনক বঙ্গবন্ধুর প্রতীক। নৌকা আওয়ামীলীগের প্রতীক। তিনি সবাইকে নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য উদাত্ত্ব আহবান জানান। এসময় তাদের সাথে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!