স্টাফ রিপোর্টের
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রথমবারের মতো অংশগ্রহণ করছেন ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা তরুণ রাজনীতিবিদ খন্দকার মশিহুর রহমান শাহানশাহ । তিনি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তিনি যুব সমাজকে খেলাধুলাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছে যাতে করে যুবসমাজ মাদক থেকে দূরে থাকতে পারে । ইউনিয়নের বিভিন্ন মসজিদ,মাদ্রাসা,মন্দির সহ সামাজিক প্রতিষ্ঠান গুলোতেও তিনি বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছেন। এছাড়াও চালাচ্ছে তার ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা । সকল স্বাস্থ্যবিধি মেনে এসব প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি । খন্দকার মশিহুর রহমান শাহানশাহ সম্পর্কে বইলর ইউনিয়নের বেশিরভাগ মানুষই বলেন শাহানশাহ একজন জনবান্ধব, সৎ,আদর্শবান ব্যক্তি, এরকম চেয়ারম্যান প্রার্থী কে তারা ঐক্যবদ্ধ হয়ে ভোট দিবে এবং আগামী দিনে তাকে তারা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবে। এছাড়াও আরও জানান তিনি জনগণের বিপদে-আপদে সার্বক্ষণিকভাবে পাশে থাকেন । খন্দকার মশিহুর রহমান শাহানশাহ জানান- তিনি জনগণের সেবা ও বইলরের উন্নয়ন করার জন্যই এবার নির্বাচনে অংশগ্রহণ করছেন তিনি নির্বাচিত হতে পারলে সব সময় জনগণের পাশে থাকবেন,রাস্তাঘাট উন্নয়ন করবেন এছাড়াও ইউনিয়নকে ডিজিটাল করার লক্ষ্যে তিনি কাজ করবেন ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে