Breaking News
Home / জাতীয় / ত্রিশালে কাউন্সিলর পদে চশমা নিয়ে ভোটারদের ঘরে-ঘরে রানু

ত্রিশালে কাউন্সিলর পদে চশমা নিয়ে ভোটারদের ঘরে-ঘরে রানু

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ত্রিশালে পৌরসভা নির্বাচনে ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী হয়ে চশমা প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরছেন ত্রিশালের সর্বস্তরের নারীদের প্রিয়নেত্রী,বাল্যবিবাহ যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী সাহসী নারী নেত্রী বিউটি আক্তার রানু।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া একজন মুজিব সৈনিক,একজন নারী উদ্যোগক্তা,সৎ,নিষ্টাবান,দক্ষ,নম্রমুখ,তরুন সমাজ সেবিকা,সংগঠক,এলাকার পরিচিত মুখ রানু।যিনি কখনো অন্যায়-অত্যাচার কে প্রশ্রয় দেন না।
যে কোন সাধারণ মানুষের যে কোন সমস্যা মোকাবেলায় তিনি সবার আগে ছুটে এসে সমস্যা সমাধানের চেষ্টা করেন। সাংসারিক ব্যস্ততার পাশাপাশি নিজেকে সবসময় সমাজসেবায় নিয়োজিত রেখে অগ্রনী ভূমিকা পালন করে থাকেন রানু।
ছোট বেলা থেকেই লেখা পড়ার পাশাপাশি রাজনীতি সমাজসেবা করে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে এসেছেন সংরক্ষিত আসনের এই নারী প্রার্থী।
সমাজের গরীব দুঃখী মেহনতি মানুষের সাথে থেকে অবহেলিত লোকজনের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। আর এসব কর্মকান্ড করতে হলে জনপ্রতিনিধি হওয়া অতিব জরুরী বিধায় তিনি জনপ্রতিনিধি হাওয়ার লক্ষে কাউন্সিলর পদে প্রার্থী হয়ে মানুষের ভোট ও দোয়া চেয়ে বেড়াচ্ছেন। রানু একজন নিরহংকারী নারী,যিনি সকলের সাথে সমানভাবে মিশে কাজ করেন। যে কোন সময় তাকে ডাকলে সাড়া দেন বিধায় তার প্রার্থীতায় ব্যাপক সাড়া জেগেছে।

বিউটি আক্তার রানু ৭,৮,৯ নং ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে মাঠে দিনে রাতে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন এবং চশমা প্রতীক নিয়ে ভোটারদের কাছে ভোট চেয়ে যাচ্ছেন।

তারমত এমন মিশুক ও নিরহংকারী মহিলা নেত্রীকে কাউন্সিলর প্রার্থী হিসাবে নির্বাচনী মাঠে পেয়ে ভোটাররাও ব্যাপক খুশী। যে কারণে সে গণসংযোগে বের হলে তার সমর্থনে ভোটাররা ঐক্যবদ্ধ হয়ে গণসংযোগ গণমিছিলে পরিণত হয়।

বিউটি আক্তার রানু গত নির্বাচনেও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতায় ছিলেন। মাত্র ৭৫ ভোটের ব্যবধানে পরাজিত হলেও আসন্ন পৌর নির্বাচনে যে ভাবেই হউক রানুকে জয়ের মালা তাকে পরাবেজনগণ এমন আলোচনায় চলছে।

বিউটি আক্তার রানু বলেন,তিনি যদি এবার নির্বাচনে ভোটে জয়ী হতে পারেন তাহলে নিজের জীবনের বিনিময়ে হলেও সমাজের নিরীহ গরীব দুঃখী অসহায় মানুষদের পাশে থেকে কাঁদে কাঁদ মিলিয়ে ওয়ার্ডবাসীর সেবা ও উন্নয়ন করার পাশাপাশি তার নির্বাচনী এলাকাকে,মাদক,সন্ত্রাস,বাল্যবিবাহ,নির্যাতনমুক্ত
একটি মডেল এলাকা হিসাবে গড়ার সাথে-সাথে এলাকার উন্নয়নে অগ্রনী ভূমিকা রেখে কাজ করে যাবেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!