আরিফ রববানী, ময়মনসিংহ।।
প্রত্যকটি মানুষের একটা স্বপ্ন থাকে। কিন্তু কাঙ্খিত স্বপ্নের পথে পা বাড়ালেই আসে নানা প্রতিবন্ধকতা। যে এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন, তিনিই সফল। ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল সফল জনপ্রতিনিধিদের একজন। যিনি গত ২০১৬সালে ইউপি নির্বাচনে কাঠালের চেয়ারম্যান হওয়ার পর থেকে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে বদলে দিয়েছেন ইউনিয়ন কে। ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন তিনি।
চেয়ারম্যান হিসেবে সফলতা পাওয়ায় তিনি আজ শুধু ইউনিয়নে নয়, উপজেলার সর্বত্র সম্মানিত। দায়িত্ব নেয়ার পর থেকেই উল্লেখযোগ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। করোনাকালীন গরীব কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। এছাড়াও এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় পৌছে দিয়েছেন হাত ধোয়ার সামগ্রী।
তারই ধারাবাহিকতায় এলজিএসপি-৩ এর বরাদ্ধের মাধ্যমে তিনি ২নং ওয়ার্ডের বানিয়াধলা পাকা রোড হতে কদ্দুস মাষ্টারের বাড়ীর রাস্তা ইটের সোলিং এর মাধ্যমে রাস্তার উন্নয়ন কর্মকান্ড করে যাচ্ছেন। ২৭শে জানুয়ারী বুধবার তিনি রাস্তার উন্নয়ন কর্মকান্ডের গুণগত মান পরিদর্শন করলে এসময় তার সাথে উপস্থিত ছিলেন- কদ্দুছ মাষ্টার, হুমায়ুন মাষ্টার,২নং ওয়ার্ডের মেম্বার মজিবর রহমান,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান,আলমগীর, আরাফাত রহমান মিঠু প্রমুখ।
এসময় চেয়ারম্যান কামাল বলেন- রাস্তাঘাটের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাদক,নারী নির্যাতন, ইভটিজিং প্রতিরোধসহ সকল কার্যক্রম জোরদার ভাবে চালিয়ে যাচ্ছেন।প্রতিটি ওয়ার্ডের অলি-গলিতে যত রাস্তা রয়েছে, জনগণের চলাচলের দুর্ভোগ লাগবে এসব রাস্তার সংস্কার, হাট-বাজারের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে । সে লক্ষে তিনি সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে