আরিফ রববানী, ময়মনসিংহ।।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় ইউনিয়ন ব্যাপী গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক, উপজেলা কৃষকলীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক মনিরুল হক মনির । তিনি ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে অতপ্রতর ভাবে জড়িত। ছোটবেলা থেকে তার পরিবার এবং তিনি বঙ্গবন্ধু আদর্শ ও নীতি নৈতিকতা হৃদয়ে ধারণ করেই বেড়ে উঠেছেন। এরশাদ বিরোধী আন্দোলনেও একজন লড়াকু সৈনিক হিসেবে কাজ করেছেন মনিরুল হক মনির। এছাড়াও জামাত-শিবির বিএনপি নৈরাজ্যকর্তার পতন ও ঘটানোর একজন সাহসী যোদ্ধা হিসাবেও ভূমিকা রেখেছেন এই তৃণমূল কর্মী। একজন সাহসী মুজিব সৈনিক হিসাবে ভূমিকা রেখেছিলেন স্বৈরাচার সরকারের বিরোধী আন্দোলনেও। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়েই ছাত্রজীবন থেকে রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন তিনি। তার পুরো পরিবারই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত একটি পরিবার। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড কে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষেই আসন্ন ইউপি নির্বাচনে মনিরুল হক মনির বালিপাড়ার চেয়ারম্যান হতে চান। তিনি বালিপাড়া এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ চান ইউনিয়ন বাসীর কাছে। মনিরুল হক মনির- মনে করেন তার বালিপাড়া এলাকাটি দীর্ঘদিন যাবৎ নানা প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত,বিশেষ করে উক্ত এলাকার মানুষ অত্যন্ত অবহেলিত ভালো কোন হাসপাতাল না থাকায় মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, ভালো কোন স্কুল কলেজ উক্ত এলাকাটিতে নেই বললেই চলে, এলাকায় বেকার সমস্যাটিও দিন দিন ক্রমান্বয়ে বেড়ে চলেছে, রাস্তাঘাটের বেহাল দশা, এলাকায় জলাবদ্ধতার সমস্যাটিও দীর্ঘদিনের। তিনি বলেন-এলাকায় জনপ্রতিনিধি রয়েছে ঠিকই কিন্তু জনকল্যাণ নেই বললেই চলে। তাই এলাকার মানুষের ভালোবাসা ও অনুরোধে তিনি আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এলাকাবাসীরা জানান- তারা চায় একটি পরিবর্তন, যে পরিবর্তন এলাকায় উন্নয়ন বয়ে আনবে। মনির জানান- তিনি নির্বাচনে জয় লাভ করলে তার নির্বাচনী প্রতিজ্ঞা থাকবে-এলাকায় সরকারের সহযোগিতায় একটি হাসপাতাল স্থাপন, শিক্ষা ব্যবস্থার জন্য ভালো মানের স্কুল কলেজ স্থাপন, জলাবদ্ধতার সমস্যা সমাধানে কাজ করা, এলাকায় নির্দিষ্ট ওয়াইফাই জোন তৈরি করা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের সাথে বৈঠকের মাধ্যমে যোগ্যতা অনুসারে বেকার সমস্যা দূরীকরণ, সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক মুক্ত সমাজ গড়ে তোলা, ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, রাস্তাঘাট নালা-নর্দমা নির্মাণ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্রতিবন্ধী বয়স্ক বৃদ্ধ ভাতার ব্যবস্থা করে দেওয়া, এলাকায় যাতে কোন প্রকার কিশোর গ্যাং গড়ে না ওঠে সে ব্যাপারে নজর দেওয়া, ইউনিয়ন পরিষদের কার্যালয় মাধ্যমে নাগরিকের সকল অধিকার নিশ্চিত করা সহ নানাবিধ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করা। মনির জানান- যেহেতু তিনি এলাকার জনসাধারণ ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় নির্বাচনে প্রার্থী হয়েছেন সে ক্ষেত্রে তিনি মনে করেন এলাকাবাসী আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়লাভ করবেন। মনিরুল হক মনির নিজের প্রচারণার পাশাপাশি ও বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মাঠে ভূমিকা রেখে যাচ্ছেন। তিনি মনে করেন- বঙ্গকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মূল হাতিয়ার হলো জনগণকে আওয়ামী লীগের পক্ষে ঐক্যবদ্ধ করা, তাই নিজের প্রচারণার পাশাপাশি তিনি সাধারন মানুষকে মুক্তিযোদ্ধের চেতনায় উজ্জীবিত করে আওয়ামী লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেও এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন ।
এলাকাবাসী তাকে বালিপাড়ার সার্বিক উন্নয়নে কাজ করারও সুযোগ করে দিবেন বলে তিনি আশাবাদী।
তিনি সাধারন জনগণের উদ্দ্যেশে বলেন- আগাম ইউনিয়ন পরিষদের নির্বাচনে পরিবর্তনের মাধ্যমে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ করে দেন। আপনারা আমাকে একবার সুযোগ দিলে আমি আপনাদের সুন্দর আগামী পাঁচটি বছর উপহার দেব ইনশাআল্লাহ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে