আরিফ রববানী ময়মনসিংহ।।
ত্রিশাল উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জনতার বন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপির রোগমুক্তি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ শে জানুয়ারী সোমবার বিকালে ত্রিশাল সরকারী নজরুল কলেজ মিলানায়তনে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এিশাল উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল পুর্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টি সভাপতি জাহাঙ্গীর আহম্মেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কাঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি এড,এম এ বারী, জেলা জাপার দপ্তর সম্পাদক ওহিদুজ্জামান আরজু, ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শরীফ উদ্দিন ময়মনসিংহ মহানগর জাতীয় সেচ্ছাসেবক পাটির সভাপতি বাদশা মিয়া, জেলা জাতীয় তরুণ পাটি আহ্বায়ক কাউছার আহমদ, উপজেলা জাতীয় তরুণ পাটি আহ্বায়ক এম এ রশিদ সরকার, সদস্য সচিব উৎপল,উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আবু রায়হান,যুবনেতা, বিপ্লব, মালেক চান, অনিক সহ উপজেলা জাতীয় পার্টি বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন ওলামা পার্টির সভাপতি মাওলানা তাফাজ্জল হোসাইন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে