আরিফ রববানী,(ময়মনসিংহ)
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনয়নে নির্বাচনী হাওয়া বইছে। অফুরন্ত উদ্যম ও পরিবর্তনের বার্তা নিয়ে দৃশ্যমান উন্নয়নে আলোকিত বইলর ইউনিয়ন গড়তে নির্বাচনী মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আসন্ন বইলর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশিত চেয়ারম্যান পদপ্রার্থী, সময়ের সাহসী সন্তান, রাজপথ কাঁপানো মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্রনেতা,বইলরের মাদক,চাঁদাবাজ বাল্যবিবাহ,সন্ত্রাস, দুর্ণীতি ও অন্যায় অত্যাচার বিরোধী আন্দোলনের মহানায়ক, বঙ্গবন্ধুর আদর্শে গড়া পরীক্ষিত আওয়ামীলীগ নেতা, তারুণ্যের অহংকার,ইউনিয়নের বার-বার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মুস্তাফিজুর রহমান মুকুলের সুযোগ্য সন্তান,ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ রাজনীতিবিদ আওয়ামীলীগ নেতা খন্দকার মশিহুর রহমান শাহানশাহ বিএসসি। যিনি শিক্ষায় দীক্ষায় ইউনিয়নের যেকোন প্রার্থীর চেয়ে এগিয়ে।
তিনি আওয়ামী রাজনীতির পাশাপাশি একজন ব্যবসায়ী হিসাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে ছাত্রজীবন থেকে কাজ করে যাচ্ছেন। তিনি স্কুল জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে আওয়ামী রাজনীতিতে সক্রিয় হয়ে পরবর্তীতে দলীয় প্রতিটি কর্মকাণ্ডে সাহসী ভূমিকা রেখে যাচ্ছেন। শৈশব থেকেই সাধারন মানুষের কল্যাণে সর্বাদায় কাজ করে জনগণের সন্তুষ্টি অর্জন করায় তাকে বইলর ইউনিয়নের জনগণ আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে দেখতে অধির আগ্রহে ছিলো। অবশেষে তার প্রার্থীতায় ইউনিয়নবাসীর মাঝে আশার প্রতিফলন ঘটেছে, ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার দেখা দিয়েছে।
একজন সফল জনপ্রতিনিধির সন্তান হওয়ায় ছোট থেকেই রাজনীতি আর সমাজ সেবামোলক কর্মকান্ডে অংশ গ্রহণের মাধ্যমে তিনি জ্ঞানী গুনি রাজনৈতিক ব্যাক্তিবর্গের সাথে থেকে জেনেছেন কিভাবে মানুষ কে ভালোবাসতে হয়, কিভাবে মানুষের সেবা করতে হয়। জনসেবায় কারো চিকিৎসা করার কিংবা ঔষধ কেনার জন্য টাকা নেই , গরীব বাবার কন্যার বিয়ের খরচ সামাল দিতে পারছেন না, টাকার জন্য ভর্তি হতে কিংবা বই কিনতে পারছেন না দরিদ্র শিক্ষার্থী,এমন অসংখ্য দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে মানবতার এক অনন্য নজির সৃষ্টি করেছেন খন্দকার মশিহুর রহমান শাহানশাহ।
খন্দকার মশিহুর রহমান শাহানশাহ ব্যবসা ও রাজনীতির পাশাপাশি এলাকার বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান, মসজিদ,মাদ্রাসা পরিচালনা কমিটির দায়িত্বে থেকেও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে ভূমিকা নিজেকে একজন সফল সমাজ সেবক হিসাবে প্রতিষ্ঠিত করে তুলেছেন।
আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে তরুণ এই প্রার্থী বইলরবাসীকে আশ্বস্ত করছেন,দল (আওয়ামী লীগ) মনোনয়ন দিলে এবং তিনি নির্বাচিত হলে জনগণের জীবনমানের উন্নয়ন করবেন। বদলে দেবেন বইলরের চিত্র। ইউনিয়নকে তিনি বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মাদকমুক্ত, জঙ্গিমুক্ত, সন্ত্রাসী চাঁদাবাজ মুক্ত, ইভটিজিং মুক্ত, ডিজিটাল ডিজিটাল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবেন।
তিনি বিভিন্ন সময় গরীব হত-দরিদ্র অসহায়দের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াসহ করোনার সংকট সময়ে মানুষের মাঝে বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরন ও ঘরবন্দী মানুষের মাঝে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় খাদ্য সহায়তা বিতরণ করে ইতিমধ্যেই বইলর ইউনিয়নবাসীর মনে বিশ্বাস ও ভালোবাসা, আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তার প্রার্থীতায় ইউনিয়নের তরুণ,যুবক-যুবতীসহ সকল বয়সের ও সকল পেশাশ্রেণীর ব্যক্তিবর্গের মাঝে ব্যাপক সাড়া জেগেছে।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে