Breaking News
Home / জাতীয় / বাংলাদেশ ক্রিকেট দল,বোর্ড ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়েছেন রওশন এরশাদ এমপি

বাংলাদেশ ক্রিকেট দল,বোর্ড ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়েছেন রওশন এরশাদ এমপি

প্রেস বিজ্ঞপ্তিঃ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডেতে এক ম্যাচ বাকী রেখেই দারুন সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলসহ ক্রিকেট কোচ,বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
২২শে জানুয়ারী (শুক্রবার)বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক
অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,অসাধারণ নৈপুণ্য ও বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পরিপূর্ণ ও সুসংহত। জাতীয় ক্রিকেট দল সুস্পষ্ট আধিপত্য বজায় রেখে ওয়েস্ট ইন্ডিজ দলকে পরাজিত করায় নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বাংলাদেশ ক্রিকেট দলের টিম স্পিরিট এবং অসাধারণ দক্ষতায় জাতি গর্বিত।

বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন,নিরলস অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও জয়ের ধারা অব্যাহত রেখে আরও ভালো ফলাফল অর্জন করে জাতিকে গর্বিত করবে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!