Breaking News
Home / জাতীয় / গৌরীপুরের ডৌহাখলাকে সৌহার্দ্য-সম্প্রীতি ও আধুনিক হিসাবে গড়তে চান ছাত্রলীগ নেতা রুহুল

গৌরীপুরের ডৌহাখলাকে সৌহার্দ্য-সম্প্রীতি ও আধুনিক হিসাবে গড়তে চান ছাত্রলীগ নেতা রুহুল

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়ন কে মাদকমুক্ত, উন্নত সমৃদ্ধ ও দৃশ্যমান ইউনিয়ন হিসাবে উপহার দিতে চান ইউনিয়নের তরুন ও মেধাবী রাজনীতিবিদ,ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক, মেধাবী ও জনবান্ধব ছাত্রনেতা রুহুল আমিন। তার বাবা ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক ও ৪নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম গত নির্বাচনে জনগণের রায়ে বিপুল ভোটে ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচিত হয়েছিলো, তার নীতি ও আদর্শের গুণে তাকে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১হিসাবে দায়িত্ব দিলে তিনি এই দায়িত্ব সফল ভাবে পালন করে ইউনিয়নের উন্নয়নকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে কাজ করছেন।

সৎ-আদর্শবান পিতার সন্তান ও বঙ্গবন্ধুর আদর্শে গড়া তর্ণমুলের একজন জনবান্ধব ছাত্র নেতা রুহুল আমিন, যে কারণে তার প্রার্থীতা ইউনিয়নবাসীর মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। তৃর্ণমুলের একজন কর্মীই বুজবে তৃর্ণমুলের ব্যাথা বেদনা, সে কারণে প্রার্থী হিসাবে আলোচনায় রয়েছেন তিনি।

রুহুল আমিন স্কুল জীবন থেকেই বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে নেতৃত্ব দিয়ে আসছেন । একাধারে একজন তরুণ সমাজ সেবক, রাজনীতিবিদ,সালিশ ব্যাক্তিত্ব এবং ক্রীড়া সংগঠক ও বটে। বর্তমানে তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে থেকে ছাত্র রাজনীতিকে ত্বরান্বিত করার পাশাপাশি মানুষের সুখে দুঃখে পাশে থেকে নিজেকে একজন জনবান্ধব নেতা হিসাবে গড়ে তুলেছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডৌহাখলা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে ধারাবাহিক মতবিনিময়, লিয়াজো -যোগাযোগ রেখে মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশার পাশাপাশি দলকে তরান্নিত করার মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর আদর্শের গুনান্নিত এই ছাত্রনেতা রাজপথে সাহসীকতার সাথে আন্দোলন লড়াই-সংগ্রামে রাজনীতিতে থেকে ইউনিয়নের বিভিন্ন পেশাশ্রেণীর মানুষকে আওয়ামীলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ করছেন । তিনি ইউনিয়নের বিভিন্ন স্কুল, মসজিদ,মাদ্রাসা ও মন্দিরের বিভিন্ন উন্নয়ন মোলক কাজে নিজ অর্থায়নে সহযোগিতা করাসহ হতদরিদ্র মানুষের সেবা করে যাওয়ার মাধ্যমে আওয়ামীলীগের ভাবমুর্তিকে উজ্বল করার চেষ্টা করছেন । সমাজ সেবায় তিনি স্কুলজীবন থেকেই নিজেকে সম্পৃক্ত রেখেছেন। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে জড়িত হওয়ার পর থেকে প্রতিটি গ্রাম,ওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যক্রমকে প্রসারিত করতে কঠোর পরিশ্রম করেছেন । ফলে ইউনিয়নের প্রতিটি গ্রাম,ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে রয়েছেন তার ব্যাপক জনপ্রিয়তা। ফলে ইউপি নির্বাচনের আমেজ শুরু হওয়ার পর থেকে ইতি মধ্যেই তার পক্ষে শুরু হয়েছে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী প্রচার-প্রচারনা,মতবিনিময় ও গণসংযোগ। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন দূরদর্শী কর্মী, শীর্ষ অন্যান্য নের্তৃত্বের অন্যতম নেতা রুহুল আমিন । তিনি মেধাবী ও প্রতিশ্রুতিশীল তরুণ নেতৃত্ব পছন্দ করেন এবং নেতৃত্বের বিকাশ করতে জানেন ও ভালবাসেন। ইউনিয়নবাসীর মতে- রুহুল একজন নিঃস্বার্থ দেশপ্রেমিক, দানশীল ব্যাক্তি, জন-দরদী, দরিদ্র অসহায় মানুষের বন্ধু, নি:স্বার্থ সমাজ সেবক, সহজ-সরল ও সাদা মনের মানুষ, ক্লিন ইমেজের রাজনীতিবিদ। তিনি বর্তমানে ইউনিয়নের সর্বস্তরের জনতার মাঝেই জনপ্রিয়। চলমান করোনা মহামারীতেও প্রধানমন্ত্রর নির্দেশনায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ঘরবন্ধী অসহায় দরিদ্র মানুষের মাঝে তার সাধ্যমতো খাদ্য ও নগদ অর্থ সহায়তাসহ স্বাস্থ্যসেবায় গণসচেতনতা গড়ে তুলে জনতার পাশে দাড়িয়েছেন। বর্তমান আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু”র কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তি, গনতন্ত্র, উন্নয়ন অগ্রগতি দুর্নীতি ও মাদক মুক্ত রাষ্ট্র সমাজ বিনির্মাণে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।বর্তমান সরকারের অঙ্গীকার ” গ্রাম হবে শহর ” বাস্তবায়নে আর্থসামাজিক গ্রামীণ অবকাঠামো সংস্কার উন্নয়নে প্রচুর বরাদ্দ দেওয়া হয়েছে। তবে ইউনিয়নের সাধারন মানুষের দাবী মতে- ডৌহাখলা ইউনিয়নে তেমন কোন উন্নয়ন কাজের বাস্তবায়ন হয়নি। তবে ছাত্রলীগ নেতা রুহুল আমিন বলেন-গৌরীপুর আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দীনের দিক-নির্দেশনায় প্রধানমন্ত্রীর দেওয়া উন্নয়ন বরাদ্ধ সঠিক বাস্তবায়ন করে ইউনিয়ন কে উন্নত ও দৃশ্যমান হিসাবে গড়তে পার্থী হিসাবে মাঠে নেমেছি, দলীয় মনোনয়ন পেলে ও আমি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে অত্র ইউনিয়নকে একটি পরিকল্পিত উন্নয়নের রুল মডেল হিসেবে জনগণের নিকট তুলে ধরব ইনশাআল্লাহ । তিনি বলেন-জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করব। কর্মসৃজন কর্মসংস্থান প্রকল্পসহ গ্রামীণ অবকাঠামোগত সংস্কার উন্নয়ন অর্থ্যাৎ সকল রাস্তাঘাট পাকাকরণ, পুল কালবার্ড ব্রীজ নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, প্রতিযোগীতামূলক খেলাধুলার চর্চা, বাল্য বিবাহ বন্ধসহ নারী জাগরণে উদ্যোক্তা সৃষ্টি, বেকারদের কর্মসংস্থান, দূর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন, শতভাগ বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা বিতরণ, ধর্মীয় ও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং সর্বোপরি ডৌহাখলা ইউনিয়নকে সৌহার্দ্য-সম্প্রীতির উন্নত, আধুনিক দৃশ্যমান ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সক্ষম হব ইনশাল্লাহ। তিনি আরো বলেন- মাননীয় প্রধানমন্ত্রী ও দল যদি আমাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দান করেন, আমি আমার সাংগঠনিক কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে নিষ্ঠার সাথে দল, এলাকা ও দেশের জন্য কাজ করব এবং তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারব বলে মনে করি এবং নির্বাচনে জয়ী হয়ে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন গঠাবো । তৃর্ণমুলের কর্মী হিসাবে আমিই বুজবো তৃর্ণমুলের নেতা-কর্মীদের দুঃখ-বেদনা। তাই সব কিছু বিবেচনা করে দল তাকে মনোনয়ন দিবে বলেও তিনি বিশ্বাস করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!