Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহ সদরে দুঃস্থ শীতার্তদের কম্বল দিলেন চেয়ারম্যান ও ইউএনও

ময়মনসিংহ সদরে দুঃস্থ শীতার্তদের কম্বল দিলেন চেয়ারম্যান ও ইউএনও

ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, গরীব, দুস্থ্য শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪শে ডিসেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গরীব হত-দরিদ্র অসহায় শীতার্ত যাদের শীতবস্ত্র কিনার স্বামর্থ নেই এসব শীতার্তদের মাঝে শীত নিবারণের জন্য এসব কম্বল বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। উপজেলা প্রশাসন চত্বরে গরীব মানুষদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় সাথে ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

এছাড়াও উপজেলায় বিভিন্ন স্থানে ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতার্তদের জন্য কম্বল বিতরন কাজে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করছে উপজেলার স্বেচ্ছাসেবকরা।

কম্বল পাওয়া কয়েকজন বলেন, আমাদের খোজ খবর নিয়ে শীত নিবারণের জন্য কম্বল প্রদান করায় ইউএনও স্যারের কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ উনার মঙ্গল করবেন। এ সময় অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।

উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্ধকৃত কম্বল নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত দুঃস্থ শীতার্তদের বিতরণের লক্ষ্যে মানুষের পাশে দাঁড়াতে তিনি এ উদ্যোগ গ্রহন করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!