Breaking News
Home / অপরাধ / ময়মনসিংহ ডিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ ডিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মোঃ শাহ কামাল আকন্দ এর নির্দেশে প্রতিদিন মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে আসছে ময়মনসিংহ ডিবি পুলিশ।

এরই অংশ হিসেবে,গত ২৩ ডিসেম্বর ২০২০ ইং তারিখে ময়মনসিংহ কোতোয়ালী থানার নতুন বাজার এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের এসআই মোঃ কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্স।

অভিযানে কোতোয়ালী থানাধীন নতুন বাজার থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন (৩৫), পিতা মৃত-কেরামত আলী, মাতা মৃত-খোদেজা বেগম, সাং-সানকিপাড়া প্রভাতী সেনা বাইলেন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

এ ছাড়াও মোছাঃ স্মৃতি (৪৮),স্বামী মৃত-মামুন,পিতা মৃত-তাজন মন্ডল,মাতা-বুলবুলি বেগম, সাং-হরিশংকরপুর,থানা-কুষ্টিয়া সদর,জেলা-কুস্টিয়া এ/পি সাং-ধোপাখলা মোড়(হিন্দুগলি) বাসা নং-৪৩ (চান বাবুর্চি বাসা),থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ডিবির অভিযানে ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার।। গাজা ও হেরোইন উদ্ধার।।

আরিফ রববানী ময়মনসিংহ।। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!