Breaking News
Home / অপরাধ / ময়মনসিংহে ডিবির অভিযানে বিদেশী পিস্তল ও গুলি সহ অস্ত্র ব্যবসায়ী শাওন গ্রেফতার

ময়মনসিংহে ডিবির অভিযানে বিদেশী পিস্তল ও গুলি সহ অস্ত্র ব্যবসায়ী শাওন গ্রেফতার

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান এর সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মোঃ শাহ কামাল আকন্দ এর তত্বাবধানে ১টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড গুলি সহ অস্ত্র ব্যবসায়ী শাওনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এরই অংশ হিসেবে, ডিবির এসআই (নি) মোঃ আলাউদ্দিন, এএসআই (নিঃ) প্রদীপ চন্দ্র দাস, এএসআই (নিঃ) মোঃ গোলাম রসুল ও সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে (২২ ডিসেম্বর) বিকাল ৪.৪৫ মিনিটে কোতোয়ালী থানাধীন খাগডহর এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি সহ অস্ত্র ব্যবসায়ী শাওনকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গ্রেফতারকৃত মোঃ তাহসিন আহম্মেদ শাওন (২২), পিতা-মোঃ রহুল আমিন খান, মাতা-মোছাঃ মাহফুজা আক্তার, সাং-পাবলিক হল রোড (বাসষ্ট্যান্ড), শিমুলতলা, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী শাওনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়াছে। অতপরআজ বিজ্ঞ আদালতে সোর্পদ করে ০৭ (সাত) দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে বলে ডিবি পুলিশ জানায়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ডিবির অভিযানে ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার।। গাজা ও হেরোইন উদ্ধার।।

আরিফ রববানী ময়মনসিংহ।। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!