Breaking News
Home / জাতীয় / ত্রিশালে মেয়র আনিছের গরম কাপড়ের ছোয়ায় বেজায় খুশি ছিন্নমূল হতদরিদ্ররা

ত্রিশালে মেয়র আনিছের গরম কাপড়ের ছোয়ায় বেজায় খুশি ছিন্নমূল হতদরিদ্ররা

আরিফ রববানী ময়মনসিংহ।।
কনকনে শীত উপেক্ষা করে গাড়িতে করে শীতবস্ত্র (কম্বল) ও সোয়েটারসহ শীতের বিভিন্ন আইটেমের পোষাক নিয়ে রাস্তার পাশে থাকা ভিক্ষুক, ছিন্নমূল, দরিদ্র ও অসহায় মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দিলেন অসহায় মানুষের বন্ধু গণমানুষের নেতা
আসন্ন ত্রিশাল পৌরসভা মেয়র পদপ্রার্থী দুই দুইবারের
জননন্দিত সফল বর্তমান ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ মেয়র ও ত্রিশালে উন্নয়নের রূপকার দানবীর আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।ত্রিশাল পৌরসভার ৯ নং ওয়ার্ডে তিনি উক্ত শীতবস্ত্র বিতরণ করেন।

মেয়র আনিছ বলেন, সম্প্রতি শীত জেঁকে বসলে আমি পৌরসভার ৯নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায় মানুষগুলোর কষ্ট অনূভব করে উপলব্ধি করেছি, প্রচন্ড শীত নিবারণের জন্য তাদের ন্যূনতম শীতের গরম কম্বল নেই। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য আমার নিজস্ব তহবিল থেকে এই সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছি।

এছাড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই কাউন্সিলরগণকে
তাগিদ দেওয়া হয়েছে, তাদের সামর্থ্য অনুযায়ী শীতার্ত অসহায় মানুষগুলোর পাশে এগিয়ে আসার জন্য। গত কয়েক দিনের শীতে কাবু ত্রিশালের ছিন্নমূল মানুষজন। রবিবার থেকে পৌরশহরের বিভিন্ন পয়েন্টে গাড়িতে করে শীতবস্ত্র নিয়ে রাস্তার পাশে থাকা ভিক্ষুক, ছিন্নমূল, দরিদ্র ও অসহায় গায়ে গরম কাপড় কম্বল পরিয়ে দিচ্ছেন মেয়র আনিছ।
এসময় ৯নং ওয়ার্ড এলাকার হতদরিদ্ররা বলেন,মেয়র ভাই আমাদের মত অসহায় মানুষের কথা চিন্তা কইরা আল্লাহর রহমতে শীতের কষ্ট দুর করতে সোয়েটার, জাম্পার নিয়া আইছে। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আবারো মেয়র হন। প্রকৃত দুস্থ ও ছিন্নমূল মানুষগুলো যেন শীতবস্ত্র পান সেজন্যই ঘুরে ঘুরে শীতবন্ত্র কম্বল বিতরণ করেন মেয়র আনিছ। পূর্ব ঘোষণা ছাড়াই রবিবার ত্রিশাল পৌরসভার বিভিন্ন এলাকার ভিক্ষুক, দুস্থ, অসহায়, বৃদ্ধা, প্রতিবন্ধী, এতিম, ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।মেয়র আনিছের এ গরম কাপড়ের পরশ পেয়ে বেজায় খুশি হন অসহায়রা। কেউ কেউ তার জন্য তাৎক্ষণিক দোয়াও করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!