Breaking News
Home / জাতীয় / কাঠালের ৮নং ওয়ার্ড কে মডেল এলাকা গড়তে চান মেম্বার প্রার্থী ফখরুদীন শেখ

কাঠালের ৮নং ওয়ার্ড কে মডেল এলাকা গড়তে চান মেম্বার প্রার্থী ফখরুদীন শেখ

আরিফ রববানী,(ময়মনসিংহ)

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কঠাল ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে ৮ নং ওয়ার্ডের মেম্বার বিজয়ী হয়ে ওয়ার্ডবাসীর সেবা করতে চান ইউনিয়নের নলচিড়া গ্রামের ক্লীন ইমেজের সমাজ সেবক ফখরুদীন শেখ। সেই লক্ষে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হিসাবে জানান দিতে ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় ভোটারদের সাথে গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। গরীব বুঝে গরীবের ব্যাথা, তাই মেম্বার প্রার্থী হিসাবে ফখরুদ্দীন প্রার্থী হওয়ায় সমাজের সর্বস্তরের জনতার পুর্ণ আস্থা ও সমর্থন রয়েছে তার উপর। একজন ভদ্র ও মিষ্ঠবাসী ব্যক্তি হিসাবেও তিনি সকল স্তরের মানুষের কাছে পছন্দের প্রার্থী হিসাবে ওয়ার্ডে ব্যাপক আলোচনার স্থান করে নিয়েছেন।

ফখরুদ্দীন বলেন-আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন সাধারন মানুষ। মানুষের সুখ শান্তি নাগিরক অধিকার আদায়ের জন্যই দেশের জন্য অনেক বীর বাঙ্গালী জাতি শহীদ হয়েছেন,দিয়েছেন তাজা রক্ত,আমি যদি মানষের কল্যাণে একটু শ্রম দিতে পারি এটাই হবে আমার সৌভাগ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সোপানে কাজ করে যাব তার নির্দেশে। আমাকে যখন যে দায়িত্ব দেওয়া হবে আমি তাই পালন করবো। মুক্তিযুদ্ধের আদর্শের একজন সৈনিক হিসেবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করে যাব সারাক্ষণ । ওয়ার্ড কে মাদক,চাঁদাবাজ,সন্তাস, বাল্যবিবাহ,ইভটিজিং মুক্ত ও উন্নত সমৃদ্ধ এলাকা হিসাবে গড়তে কাজ করে যাবো।

ফখরুদ্দীন শেখ নির্দলীয় সাধারন প্রার্থী হওয়ায় তিনি গণসংযোগে বের হলে বিশাল কর্মী সমর্থকরা তার সমর্থনে গ্রাম-গঞ্জের সাধারন মানুষ ও বিভিন্ন দলীয় নেতা-কর্মীরাও তার গণসংযোগ ও মতবিনিময়ে মিলিত হন।

ফখরুদ্দীন বলেন-যতদিন বেঁচে থাকবো সাধারন ও গরীব হত-দরিদ্র অসহায় মানুষের একজন কর্মী হয়ে মানব সেবায় নিজেকে উৎস্বর্গ করতে চাই। সে লক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাঠাল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের একজন মেম্বার প্রার্থী হিসাবে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।ওয়ার্ডের জনগণের স্বপ্ন পুরণ করতে আগামী দিনে ওয়ার্ড এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, মাদকমুক্ত ও শিক্ষিত সমাজ গড়ে তুলতে চান ফখরুদ্দিন শেখ। ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লা এলাকাকে দেশের অন্যতম উন্নত গ্রাম মহল্লায় পরিণত করতে ওয়ার্ডবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

এদিকে গরীব, দুঃখী মেহনতি মানুষের আস্থার শেষ ঠিকানা, নির্লোভ, নিরহংকার, সদাহাস্যজ্জ্বল, বন্ধুবৎসল,ওয়ার্ডের জনগণের সুখে-দুঃখের সাথী রুণদের আইকন ফখরুদ্দিন শেখ কে আগামী ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হিসাবে দেখতে চায় ওয়ার্ডের জনগণ এবং তাকেই যোগ্য বলে মনে করছেন ওয়ার্ডবাসী।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!