Breaking News
Home / জাতীয় / সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে দেশবাসীর প্রতি আ’লীগ নেতা শাহজাহানের আহবান

সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে দেশবাসীর প্রতি আ’লীগ নেতা শাহজাহানের আহবান

আরিফ রববানী, ( ময়মনসিংহ)
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নে মহান বিজয় দিবসের দিনে দিনভর বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে কাটিয়েছেন ইউনিয়নের ৪নং ওয়াড়ের বার বার নির্বাচিত মেম্বার ও তরুণ রাজনীতিবিদ শাহজাহান মুরাদ। তিনি ৪টি বিজয় দিবসের আলোচনা সভায় ও একটি বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধক হিসাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্তমান প্রজন্মদের মাঝে তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় তিনি নলেন- বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে রামপুর ইউনিয়ন আওয়ামিলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তিনি বলেন- বঙ্গবন্ধু একটি ইতিহাস। যার জন্ম না হলে বাঙ্গালী জাতির এই মহান বিজয় সম্ভব হতো না। তিনি ছিলেন বলেই দেশ আজ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত। বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও রামপুর ইউনিয়নের -৪ নং ওয়ার্ড থেকে বার-বার নির্বাচিত জনপ্রিয় মেম্বার, তরুণ রাজনীতিবিদ শাহজাহান মোরাদ ১৬ই ডিসেম্বর বুধবার বিজয় দিবস উদযাপন উপলক্ষে ওয়ার্ডের মুন্সিবাড়ী যুব সংঘের আয়োজনে
জিয়ারুল হক জিয়ার সভাপতিত্বে, দরিল্লা খালপার বাজার একতা যুব সংঘের আয়োজন
ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লালের সভাপতিত্ব, দরিল্লা বাজার একতা যুব সংঘের আয়োজনে হোসেনের সভাপতিত্বে ও বীরমুক্তিযোদ্ধা মাইন উদ্দিন সরকারের স্মরণে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হযরত আলী মেম্বারের সভাপতিত্বে স্মরণ সভায় ও ফাতেমা সততা বজরুল করিম শাহিন মাদ্রাসার প্রধান শিক্ষকের সভাপতিত্বে এবং
দরিল্লা খালপার বাজার একতা যুব সংঘের আয়োজন
ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার উদ্ভোধন করেন।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হযরত আলী মেম্বারের সভাপতিত্বে আয়োজিত স্থানীয় প্রয়াত বীরমুক্তিযোদ্ধা মাইন উদ্দিন সরকারের স্মরণ সভায় তিনি সকল মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন-মাইন সরকার আমাদের এলাকার একজন প্রকৃত দেশপ্রেমিক ছিলেন বলেই তিনি নিজের জীবনের চিন্তা না করে,সাহস করে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন এবং সাহসের সাথে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে শত্রুদের ঘায়েল করে বিজয় অর্জন করে বাঙ্গালী জাতি ও রামপুরবাসীর ফিরে এসেছিলেন।

মাইন উদ্দীন সরকার সাহেবের মতো এমন সাহসী মুক্তিযোদ্ধাদের রক্ত বিনিময়ে অর্জিত এই মহান বিজয়কে আমরাই অক্ষত রাখবো, পরাজিত শক্তিরা এখনো আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তিনি সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে রামপুরসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন- ১৯৭১ সালে পাকিস্তানী সেনারা যখন আত্মসমর্পণ করেছিলো তখন থেকেই আমরা স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশ পেয়েছি, তাই এই মহান বিজয়ের জন্য ৩০ লক্ষ শহিদদের আমরা কখনোই ভুলবো না । আমাদের এই মহান বিজয়কে আমরা অক্ষত রাখবো ইনশাআল্লাহ । এসময় অন্যান্যদের মাঝে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!