Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহে রওশন এরশাদের পক্ষে শহীদদের শ্রদ্ধা জানালেন জাপা নেতৃবৃন্দ

ময়মনসিংহে রওশন এরশাদের পক্ষে শহীদদের শ্রদ্ধা জানালেন জাপা নেতৃবৃন্দ

আরিফ রববানী (ময়মনসিংহ)
ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় ও স্বাস্থ্য বিধি মেনে মহান জাতীয় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে ময়মনসিংহের ব্রীজ মোড় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার বিশ্বস্ত আস্থাভাজন ও ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সেলিমের নেতৃত্বে জেলা, মহানগর কোতুয়ালী জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সকালে শ্রদ্ধা জানানোর জন‌্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হলে নেমে আসে জনস্রোত। ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদীমূল।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রেস ব্রিফিংয়ে মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ তার বক্তব্যে- বিজয়ের চেতনা বাস্তবায়নে আগামী দিনে ময়মনসিংহের উন্নয়নকে আরো এগিয়ে নিতে ময়মনসিংহ বাসীকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ময়মনসিংহের সুযোগ্য কন্যা নেগম রওশন এরশাদের হাত শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির সহ সভাপতি এড.সোহরাব উদ্দীন খান,সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী তালুকদার, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তপন,সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী,মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক
শরিফুল ইসলাম খোকন,সহ সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন মাষ্টার,সহ সাংগঠনিক সম্পাদক লাল মিয়া লাল্টু, , দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু,প্রচার সম্পাদক শাহজাহান, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আবজাল হোসেন হারুন,জাতীয় ছাত্র সমাজের আহবায়ক সাব্বির হোসেন বিল্লাল,সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন দুলাল,সহ- সভাপতি মেজবাহ উদ্দিন মন্ডল,মহানগর যুব সংহতির আহবায়ক হারুন অর রশিদ (হাজী হারুন),জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি হোসেন আলী,মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি বাদশা মিয়া,মহানগর শ্রমিক পার্টির আহবায়ক আসাদুল ইসলাম, ভাবখালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাপা নেতা রমজান আলী,জাতীয় তরুণ পার্টির আহবায়ক কাউসার আহমেদ,সদস্য সচিব একেএম সিরাজুল ইসলাম,যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বুলেট,জেলা পল্লীবন্ধু পরিষদের আহবায়ক আলী হোসেন,যুগ্ম আহবায়ক হাতেম আলী, দুলাল উদ্দিন দুলু প্রমুখ

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!