গোলাম কিবরিয়া পলাশ,ময়মনসিংহ।।
আপনাদের সকলে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদেরকে জানাতে চাই নগরী উন্নয়নের জন্য আমি ও সিটি কর্পোরেশন এর কর্মকর্তা ও কর্মচারীগন প্রতিনিয়ত তাদের কার্যক্রম ও চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আপনারও জানেন কিছুদিন আগে নগরীর উন্নয়নের জন্য একটি বিশাল বাজেট অনুমোদন করেছেন এজন্য এ সভার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের লিখনীর মাধ্যমেই ময়মনসিংহ বিভাগ ও সিটি কর্পোরেশন পেয়েছে।
আপনারা বিশেষ ভূমিকা রাখছেন আপনাদের গুরুত্বপূর্ণ লেখনীর মাধ্যমে।আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সিটি কর্পোরেশনের উন্নয়ন যোগ্য কাজগুলো তুলে ধরবেন। তাহলে আমাদের কাজ করতে বা নগরীর উন্নয়ন করতে সুবিধা হয়। নগরীর উন্নয়নমূলক কাজগুলো করতে বা মন্ত্রণালয় থেকে অনুমোদন করতে সুবিধা হয়।
এছাড়াও আমাদের নগর ভবন নির্মাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি দুটি পার্ক নির্মাণ সহ কিছু প্রকল্প আমরা হাতে নিয়েছি। ময়মনসিংহ নগরীর পরিস্কার ও পরিচ্ছন্নতা পাশাপাশি জলবদ্ধতা নিরসন প্রয়োজন আর এজন্য খালের সীমানা নির্ধারণ সহ খালের উপর অবৈধ স্হাপনা উচ্ছেদ প্রয়োজন।
এছাড়াও ময়মনসিংহ নগরীর যানজট নিরসনের জন্য রাস্তা প্রশস্তকরণ সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে ব্যবস্হা গ্রহণ করার পরিকল্পনা রয়েছে। আমি চাই ময়মনসিংহ নগরীকে একটি আধুনিক নগরী হিসাবে গড়ে তুলতে নগরীর ৩৩ টি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন বাংলাদেশের ১২ তম সিটি কর্পোরেশন হলেও অাধুনিক নগরী হিসাবে প্রথম স্হান অধিকার করতে চাই এজন্য আপনাদের সহোযোগিতায় চাই- সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব তুলে ধরেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর জনপ্রিয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন( মসিক) কর্মপরিকল্পনা ও অাধুনিক নগরী হিসাবে গড়ে তুলার লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর জনপ্রিয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু সভাপতিত্বে ময়মনসিংহের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় সহ সিটি কর্পোরেশন এর সকল কর্মকর্তা ও কর্মচারীগন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ।
মতবিনিময় সভায় জানা যায়, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর নতুন নগর ভবন ব্রহ্মপুত্রের নদীর তীরে পৌর সুপার মার্কেটে নির্মাণের কর্মপরিকল্পনায় রয়েছে ও পাশাপাশি ২ টি পার্ক নির্মাণ সহ নগরীর অাধুনিকায়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে