Breaking News
Home / জাতীয় / ফুলবাড়িয়া সাব রেজিস্ট্রার কার্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক

ফুলবাড়িয়া সাব রেজিস্ট্রার কার্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক

আরিফ রববানী,(ময়মনসিংহ)
ময়মনসিংহের ফুলবাড়িয়া সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক। ৩রা ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারী ও দলিল লেখকরা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক প্রায় ঘন্টাখানেক সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শনকালে অত্র অফিসের কার্যক্রম ও দলিল নকলের অগ্রগতি এবং পরিবেশ পরিচ্ছন্ন দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি মুজিববর্ষ উপলক্ষে ভবিষ্যতেও এরকম সুন্দরভাবে সকল কার্যক্রম পরিচালনা করে এলাকায় জনগণের আশ্বাস অর্জনের জন্য পরামর্শ দেন। এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জনগণের সঙ্গে অফিসের কার্যক্রমের উপর আলাপকালে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং জনগণও অফিসের কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!