স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদর উপজেলায় মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি কোভিড-১৯ এর দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় করণীয় সম্পর্কে অনলাইন এ্যাক্টিভিস্ট ও সেচ্ছাসেবকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১শে নভেম্বর শনিবার বিকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআই এলজি) ঢাকা এর আয়োজনে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে
ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের “ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ প্রশিক্ষণ কোর্স” এর উদ্ভোধন করা হয়েছে। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের “ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ প্রশিক্ষণ কোর্স” এর উদ্ভোধন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) এ কে এম গালিভ খাঁন,উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান আশরাফ হোসাইন, সদর সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার লাকী,দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা (পিআইও) মনিরুল হক ফারুক রেজাসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে করোনা ভাইরাস পরিস্থিতি কোভিড-১৯ এর দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় করণীয় সম্পর্কে অনলাইন এ্যাক্টিভিস্ট ও সেচ্ছাসেবকগণের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের গুরুত্বপূর্ণ পরামর্শে সেচ্ছাসেবকগণ আগামী দিনগুলোতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণের মাঝে মানুষ মানুষের জন্য এই ব্রতকে সামনে রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে করোনা পরিস্থিতি মোকাবেলায়
সকল সেচ্ছাসেবী দেশ মাতৃকার কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে