আরিফ রববানী,(ময়মনসিংহ)
ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, কর্মী ও জনবান্ধব রাজনীতিবিদ, যুবনেতা এইচ এম ফারুক বলেছেন-বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলানকরে দেশকে এগিয়ে নিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকলকে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি অনুসরণ করে চলতে হবে।
২০শে নভেম্বর বিকালে ময়মনসিংহ নগরীর পাটগুদাম চড়পাড়া ব্রীজ মোড়ে করোনার দ্বিতীয় ওয়েব মোকাবেলায় সাধারণ মানুষের মাঝে মাস্ক ও বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরন কালে সাংবাদিকদের সাথে দেওয়া প্রেস ব্রিফিংয়ে জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এইচ এম ফারুক এসব কথা বলেন।
তিনি বলেন-করোনা মহামারিতে বিশ্ব আজ ক্ষত বিক্ষত। আমাদের প্রিয় মাতৃভূমি ও করোনার আক্রমণে কঠিন সময় পার করছে। বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছেন এবং সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। সরকারের সেই প্রস্তুতিকে একাত্মতা জানিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকেও করোনা পরিস্থিতি মেকাবেলায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরন করা হচ্ছে।
এইচ এম ফারুক বলেন, করোনা মহামারিতে আমরা অনেকেই প্রিয়জন হারিয়েছি। তাই আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকা এবং সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে চলা জরুরি।
এসময় তার সাথে- আওয়ামীলীগ নেতা ফজলুল হক,যুবলীগ নেতা এস কে শান্ত,একে আকাশ,রাজিব সরকার,রেইন কবির নোয়েবসহ আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে