Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহ প্রেসক্লাবের যারা সাংবাদিক সদস্য তারা জাতির বিবেক-কে এম খালিদ বাবু।

ময়মনসিংহ প্রেসক্লাবের যারা সাংবাদিক সদস্য তারা জাতির বিবেক-কে এম খালিদ বাবু।

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।।
অাজ ১৫ নভেম্বর রোজঃ রবিবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে ৫৭ জন ক্লাব সদস্য সন্তানদের বৃত্তি প্রদান করা হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক ও ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি।

এ সময় প্রতিমন্ত্রী খালেদ বাবু প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রেসক্লাবের যারা সদস্য তারা জাতির বিবেক। অামার খুব সখ ছিল সাংবাদিক হবার। অাজকাল সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দেয়া হয়না। দুই একটা পত্রিকা ছাড়া প্রায় সব পত্রিকা তাদের সাংবাদিকদের খুব সামান্য বেতন দেয়। যা দিয়ে তাদের সংসার চলে না।

প্রতিমন্ত্রী খালিদ বাবু অারো বলেন, অাপনারা সন্তানদের বৃত্তি অারো বাড়ান। আমি একলাখ নয়,দুই লাখ টাকা এ খাতে দিতে প্রস্তুত অাছি। এবার যারা বৃত্তি পাবেন, অাগামীতে তারা বৃত্তি পান, আমি সেই অাশা করি।

আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার জনাব কামরুল হাসান এনডিসি, প্রেসক্লাবের সহ সভাপতি ডাঃ কে আর ইসলাম, এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, বৃত্তি কমিটির আহবায়ক অাতাউল করিম খোকন। অনুষ্ঠান পরিচালনা করেন,প্রেসক্লাব সেক্রেটারী অমিত রায়।

জানা গেছে, আজকের অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত বেশ কয়েকজন বক্তব্য রাখেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!