ষ্টাফ রিপোর্টারঃ “ঐক্য কর্ম প্রগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আহবায়ক কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় নগরীর চরপাড়া মোড়স্থ আল-বারাকা কনভেনশন সেন্টারে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ময়মনসিংহ মহানগর বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এর আহবায়ক মোঃ আরজু শেখ,বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক জহিরুল হক মৃধা,মজিবুর রহমান,হাবিবুর রহমান ফকির,আনিছুর রহমান,মনির শিকদার,জেলা কমিটির সম্মানিত সদস্য সারোয়ার জাহান খান সোহাগ,পারভীন আক্তার,রমিজ উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ময়মনসিংহ জেলার ১২টি উপজেলা থেকে আগত সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় জেলা কমিটির আহবায়ক শহিদুল ইসলাম শহিদ বলেন,সাংগঠনিকভাবে সকলের সহযোগিতায় বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগি অঙ্গ সংগঠনের মধ্যে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ অন্যতম ভুমিকা রাখবে। আগামীতে অবশ্যই সংগঠনকে আরো বেগবান করার জন্য আমাদের কাছ করতে হবে। শুধু পদ নিয়ে বসে থাকলে চলবে না। দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রতিটি কর্মসূচী পালনের মাধ্যমে দেখিয়ে জেতে চাই আমাদের কার্যক্রম। বাংলাদেশ আওয়ামী লীগের পরের স্থানটা যেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের হয় সেই লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।দেশের কল্যাণে নিঃস্বার্থভাবে ভুমিকা রাকার জন্য উদাত্ত আহবান জানান তিনি।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে