Breaking News
Home / জাতীয় / শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগকে ঐক্যবদ্ধ হতে হবে-ময়মনসিংহে এড,মোয়াজ্জেম

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগকে ঐক্যবদ্ধ হতে হবে-ময়মনসিংহে এড,মোয়াজ্জেম

আরিফ রববানী,(ময়মনসিংহ)
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সাবেক ছাত্রনেতা এড.মোয়াজ্জেম হোসেন বাবুল বলেছেন-পারস্পারিক দ্বিধা-দ্বন্ধ ভূলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি ১১ই নভেম্বর বুধবার বিকালে
ময়মনসিংহে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগ আয়োজিত কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুবলীগের সকল নেতাকর্মীকে বিশ্বের অনুকরণীয় রাষ্ট্র নায়ক শেখ হাসিনার আর্দশ অনুকরণের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।
সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমি দস্যুদের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবন্ধ ভাবে এগিয়ে আসতে হবে। বক্তব্যে তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে যুবলীগের সকল নেতাকর্মীদের এগিয়ে আসার মাধ্যমে ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে।

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ শওকত উসমান লিটনের সভাপতিত্বে জেলা যুবলীগ নেতা কাজী মিল্টন ও তানভীর আহমেদ সিদ্দিক এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুছ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, মহানগর আওয়ামীলীগের উপদেষ্ঠা প্রদীপ ভৌমিক, জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, মহানগর যুবলীগের আহবায়ক শাহিনুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক শেখ মাসুম, জেলা যুবলীগের সম্মানিত সদস্য আনোয়ার জাহান শরীফ, কোতোয়ালী যুবলীগের নেতা রাশেদুজ্জামান রোমান প্রমুখ। জেলা যুবলীগের সম্মানিত সদস্য ইমরান জামান বাবু, গোলাম মেহেদী হাসান মেহেদী, অধ্যাপক জাকির হোসেন, আনোয়ারুল ইসলাম আনোয়ার প্রমুখ। সভায় জেলা যুবলীগ সদস্য মেহেদী হাসান, কোতোয়ালী যুবলীগ নেতা রাশেদুজ্জামান রোমান সহ অনেকেই বিশাল মিছিল সহকারে আলোচনা সভায় যোগদান করেন।

এছাড়া সকাল ৯টায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত উসমান লিটনের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস,ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক শাহ শওকত উসমান লিটন,সম্মানিত সদস্য আনোয়ার জাহান শরীফ, তানভীর আহমেদ সিদ্দিক, কাজী মিলটন, মানিকুজ্জামান মানিক, জাকির হোসেন, ইমরান জামান বাবু, তুহিন আহমেদ ফারুক, শামীম রাজ্জাক হিমেল, মাজহারুল ইসলাম ছোটন,আনোয়ারুল ইসলাম, মাহবুব আলম বাবলু, কোতোয়ালী যুবলীগের নেতা রাশেদুজ্জামান রোমান,সাদেক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হলে মোনাজাতে দেশ জাতির কল্যাণ কামনাসহ সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করা হয়। পরে কেক কাটার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!