Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহে রওশনের পক্ষে গণতন্ত্র দিবস পালন করলেন জাপা নেতাকর্মীরা

ময়মনসিংহে রওশনের পক্ষে গণতন্ত্র দিবস পালন করলেন জাপা নেতাকর্মীরা

আরিফ রববানী,(ময়মনসিংহ)
গণতন্ত্র শুধু এক দিনের ভোটের অধিকার নয়, রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে গণতান্ত্রিক নিয়ম-নীতি ও আদর্শের প্রতিফলন ঘটানোসহ তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার দাবী জানিয়ে ১০ নভেম্বর গনতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি, মহানগর জাতীয়পার্টি, সদর উপজেলা জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে ময়মনসিংহের সুন্দর মহলস্থ জাতীয় পার্টির দলীয় কার্য্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা জাতীয় পাটির প্রধান উপদেষ্টা ও ময়মনসিংহ জেলা জাতীয় পাটির সভাপতি বেগম রওশন এরশাদ এমপির এর নির্দেশনায় ১০ই নভেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় আলোচনা সভায় মহানগর জাতীয়পাটি, সদর জাতীয়পাটি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ময়মনসিংহে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

জাতীয় পার্টির মহানগর শাখার সভাপতি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার বিশ্বস্থ আস্থাভাজন জাহাঙ্গীর আহমেদের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম খোকনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ডাঃ কে আর ইসলাম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন-আব্দুল আউয়াল সেলিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-জেলা জাতীয় পার্টির এড.সোহরাব উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক আববাস আলী তালুকদার,সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তপন,সাংগঠনিক সম্পাদক ও কোতুয়ালী জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা শাখার সহ সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক লাল মিয়া লাল্টু, সদস্য নুর মোহাম্মদ নূরু,জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আফজাল হোসেন হারুন,জেলা জাপার প্রচার সম্পাদক মোঃ শাহজাহান,জাতীয় ছাত্রসমাজ ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক সাব্বির হোসেন বিল্লাল, মহানগর জাপার অর্থ বিষয়ক সম্পাদক চন্দন কুমার পাল,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি মহানগর শাখার সভাপতি বাদশা মিয়া, বোরর চর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তফাজ্জল হোসেন, জেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন,

উল্লেখ্য-১৯৮৬ সালের এই দিনে (১০ নভেম্বর) জাতীয় সংসদে দেশের রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিক ভাষণ দিয়ে দেশে সামরিক শাসন চির অবসানের ঘোষণা দেওয়ার মাধ্যমে গণতন্ত্র কে প্রতিষ্ঠা করেছিল সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সে লক্ষে ১০ই নভেম্বর কে গণতন্ত্র দিবস হিসাবে উদযাপনের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানালে সেই থেকে দিনটিকে গণতন্ত্র দিবস হিসেবে পালন করে আসছে জাতীয় পার্টির নেতা কর্মীরা।
সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছিলেন-জনগণের প্রত্যাশিত গণতন্ত্রের ভিত আজ রচিত হলো। যা কেউ কোনোদিন নস্যাৎ করতে পারবে না। সেই গণতন্ত্র আজও অব্যাহত রয়েছে বলে গণতন্ত্রকামী জনগণের কাছে ১০ নভেম্বর দিনটি গণতন্ত্র দিবস হিসেবে মর্যাদা পেয়েছে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!