Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি’র নির্বাচন অনুষ্ঠিত।।বাবুল সভাপতি,ফারুক সম্পাদক।।

ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি’র নির্বাচন অনুষ্ঠিত।।বাবুল সভাপতি,ফারুক সম্পাদক।।

আরিফ রববানী,(ময়মনসিংহ)
ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি’র দ্বি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এতে ৭১ টেলিভিশনের বাবুল হোসেন সভাপতি ও বৈশাখী টিভির আ.ন.ম. ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৯ই অক্টোবর/২০ইং সোমবার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে এই দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও সহ-সভাপতি পদে চ্যানেল আই- দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমেদ, কোষাধক্ষ্য একুশে টেলিভিশনের বিভাগীয় প্রৃতিনিধি আতাউর রহমান জুয়েল, যুগ্ম সম্পাদক এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি আওলাদ হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বাদল, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক কলকাতা টেলিভিশনের মফিজ উদ্দিন, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এম এ হোসাইন বিনয়, সদস্য গাজী টেলিভিশনের কাজী মোহাম্মদ মোস্তফা মুন্না, ৭১ টিভির মোঃ নুরুজ্জামান, দীপ্ত টিভির আবু তোরাব রাসেল, বিটিভি’র রঞ্জন মজুমদার শিবু, ইব্রহিম মুকুট, চ্যানেলে আইয়ের নাজিমুদ্দিন সাঈদ, বিজয় টিভির আব্দুল হক লিটন ও নুরুজ্জামান সেলিম।

দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন এর প্রথম অধিবেশনের শুরুতেই ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে বিগত বছরের প্রতিবেদন পাঠ করেন সংগঠন সাধারণ সম্পাদক আ.ন.ম. ফারুক। পরে প্রতিবেদনের ওপর সদস্যরা আলোচনায় অংশ নেন। সভায় আগামী দিনে সংগঠনকে আরো বেগবান এবং কার্যকরী করে সদস্যদের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সংগঠনের সহ-সভাপতি শেখ মহিউদ্দিন এর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় সংগঠন উপদেষ্টা ময়মনসিংহ প্রেসক্লাব সহ-সভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, নিয়ামুল কবীর সজল, মঈন উদ্দিন রায়হান, ইয়াসমিন আরা উপস্থিত ছিলেন

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!