Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দায়িত্ব পালনে ডিসির আহবান

ময়মনসিংহে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দায়িত্ব পালনে ডিসির আহবান

আরিফ রববানী,(ময়মনসিংহ)
ময়মনসিংহে”জুম কনফারেন্সের মাধ্যমে জেলা আইন-শৃঙ্খলা কমিটি, জেলা টাস্কফোর্স (চোরাচালান নিরোধ) কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটি, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা আদালত সহায়তা কমিটি এবং জেলা আইন-শৃঙ্খলা রিভিউ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ই নভেম্বর/২০ইং)জুম কনফারেন্সিং পদ্ধতিতে অনুষ্ঠিত উক্ত মাসিক সভাসমূহে সভাপতিত্ব করেন ময়মনসিংহের মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।

করোনায় স্বাস্থ্যবিধি মেনে, ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনে সহায়তা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে মান্যবর সভাপতি জেলা প্রশাসক মিজানুর রহমান তাঁর বক্তব্যে- করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারি নির্দেশনা ও জেলা পর্যায়ে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকলকে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদারকরণের প্রতি গুরুত্ব আরোপ করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!