Breaking News
Home / অপরাধ / হিরণপুরে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় তৌহিদী জনতা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

হিরণপুরে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় তৌহিদী জনতা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

স্টাফ রিপোর্টারঃ
ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনী ও ইসলামকে সন্ত্রাসী ধর্ম বলে আখ্যায়িত করা প্রতিবাদে সারাদেশের ন্যায় নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় হিরনপুর এলাকার সর্বস্তরের তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

আজ ২ নভেম্বর/২০ইং রোজ সোমবার ০২ঃ১৫ মিনিটে বাগড়া ফাদ্বিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির এর নেতৃত্বে হিরনপুর বাজার বড় মসজিদ থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি হিরনপুর বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে বিশ্বরোড হয়ে নারান্দিয়া পর্যন্ত যায়।

এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাসুম মোস্তফা, শাহ মোশারফ হোসেন পীর সাহেব মোমেনশাহী, হিরণপুর বাজার মসজিদের খতিব মুফতি শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি খাইরুল ইসলাম,ডেইলি আমাদের বাণী.কম ও প্রতিদিনের তথ্য.কম প্রকাশক ও সম্পাদক মাওঃ মিজানুর রহমান, পূর্বধলা ইত্তেহাদুল মাদারাসিলি আরাবীয়া এর সাংগঠনিক সম্পাদক মুফতি নোমান সিরাজীসহ অনেকেই।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!