গোলাম কিবরিয়া পলাশঃ
সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক আর নেই, চরে গেলেন ফেরার দেশে।
জানা গেছে, আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাযিউন।
ব্যারিস্টার রফিক-উল হকের বিষয়ে এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় আদ-দ্বীন হাসপাতালের মহাপরিচালক ডা. অধ্যাপক নাহিদ ইয়াসমিন জানিয়ে ছিলেন, উনার অবস্থা সঙ্কটাপন্ন। লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
গত মঙ্গলবার রাত থেকে তার অবস্থা খারাপের দিকে যায়। অক্সিজেনের পরিমাণ কমে যায়। তাৎক্ষণিক তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর থেকে তিনি সেখানেই ছিলেন।
রক্ত শূন্যতা ও প্রস্রাবের সমস্যাসহ বার্ধক্যজনিত নানান জটিলতা দেখা দেয়ায় গত শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার শারীরিক অবস্থা খারাপ ছিল বলে জানা যায়।
উনার রুহে মাগফিরাতের জন্য দোয়া ও উনার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান
গোলাম কিবরিয়া পলাশ
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি
কেন্দ্রীয় কমিটি।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে