মোস্তাক আহমেদ খান:
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা খলিশাউর ইউনিয়নের রাজিবপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিন তালুকদার এর পুত্র আরিফুল ইসলাম অস্ত্র (৪৫) মৃত্যু বরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল ২৩ সেপ্টেম্বর/২০ইং রোজ বুধবার আনুমানিক রাত দশটায় দীর্ঘ ২৩ দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের
মোটরসাইকেল এক্সিডেন্ট করে আইসিইউতে থাকার পর তিনি মৃত্যু বরণ করেন।
জানা যায়,৩১আগষ্ট/২০ইং মঙ্গলবার নেত্রকোনা ময়মনসিংহ রোড এর বেলতলী নামক স্থানে মোটরসাইকেল যোগে ময়মনসিংহ যাওয়ার পথে মোটরসাইকেল এক্সিডেন্ট করে।পরে অজ্ঞান অবস্থায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর পুনরায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। মৃত্যুকালে তিনি ৩ ভাই ২বোন স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে