মোঃ এরশাদ উদ্দিন বাচ্ছু ও
মোঃ রফিকুল ইসলাম,(বিশেষ প্রতিনিধি)মোহনগঞ্জ, নেত্রকোনা :
নেত্রকোনার নবাগত জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন কর্মকর্তা,জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ,শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন।
ইউএনও আরিফুজ্জামানের সভাপতিতে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জানের সঞ্চালনায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র লতিফুর রহমান রতন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শান্তা ইসলাম, ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান প্রমূখ।
জেলা প্রশাসক বলেন, অনেক সম্ভাবনাময় এই এলাকা। সবাই মিলে মানবিকতা, সহনশীলতার ও সততার সহিত উন্নয়নের জয়যাত্রা এগিয়ে নিতে হবে।
এ সময় বিভিন্ন বিষয়াদির উপর অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা মো.মোস্তফা কামাল,নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মোহনগঞ্জ জোনাল অফিসের ডিজিএম বিপ্লব কুমার পাল,মহিলা কলেজের অধ্যক্ষ মুখলেছুর রহমান,জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মীর্জা আবদুল গণি,ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম খান সোহেল,কামরুল হাসান সেলিম,আবুল কালাম আজাদ,হাবিবুর রহমান,মোহনগঞ্জ সাধারণ পাঠাগার এর সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান নান্টু,সাংবাদিক নেতা মাসুম আহমেদ ও কামরুল ইসলাম রতন প্রমূখ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে