Breaking News
Home / Uncategorized / মোহনগঞ্জে সংবিধানে স্বাক্ষর কারী ডা.আখ্লাকুল হোসাইন আহমেদ এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

মোহনগঞ্জে সংবিধানে স্বাক্ষর কারী ডা.আখ্লাকুল হোসাইন আহমেদ এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ রফিকুল ইসলাম,(বিশেষ প্রতিনিধি)মোহনগঞ্জ,নেত্রকোনা:

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর বিশ্বস্থ গণমানুষের নেতা সাবেক গণপরিষদ সদস্য মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযুদ্ধ সংগ্রহ, প্রশিক্ষণের ব্যবস্থা, চিকিৎসাসেবা দেওয়া ও শরণার্থীদের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে দায়িত্ব পালন করেন।

মোহনগঞ্জ উপজেলার হাটনাইয়া গ্রামে ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন ডা. আখ্লাকুল হোসাইন আহমেদ।
১৯৭০ সালের নির্বাচনে পি,ই-১৬০ ময়মনসিংহ-২২ মোহনগঞ্জ-বারহাট্রা আসনে আওয়ামীলীগের প্রার্থী পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ডাকে তিনি সক্রিয়ভাবে মুক্তিযোদ্ধে অংশ গ্রহণ করেন। যুদ্ধকালে তিনি ভারতের মেঘালয় রাজ্যের অন্তগত তুরা জেলার ইনচার্জ হিসেবে মুক্তিযোদ্ধ পরিচালনা করেন।পরবর্তীতে তিনি ময়মনসিংহ জেলার সিভিল অ্যাডমিনিস্ট্রটিভ (এনই জোন নং-১১) কাউন্সিলর নিযুক্ত হন। এছাড়া নেত্রকোনা ও সুনামগঞ্জ এলাকার কৃষক,ছাত্র জনতাকে সংগ্রহ করে প্রশিক্ষণের ব্যবস্থা করে মুক্তিযোদ্ধে পাঠায়।

দেশ স্বাধীন হওয়ার পর পর ডা.আখ্লাকুল হোসাইন আহমেদ এঁর জন্মস্থান মোহনগঞ্জকে রাজাকার মুক্ত করতে প্রধান ভূমিকা রাখেন। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথম ১৯৭১ সালের ২২ ডিসেম্বর প্রকাশ্যে মোহনগঞ্জে ঐতিহাসিক লোহিয়ার মাঠে বর্তমানে (শহীদ উছমান গণী ময়দান) গণআদালতের কার্যক্রম শুরু হয়। সেখানে মানবতাবিরোধী অপরাধের দায়ে ১১ জন যুদ্ধাপরাধীর মৃত্যুদন্ড কার্যকর করেন।

১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়নে ভূমিকা রাখেন এবং সংবিধান রচনার পর তাতে স্বাক্ষর রাখেন তিনি। ১৯৭২ থেকে ২০০৩ সাল পর্যন্ত নেত্রকোনা আওয়ামীলীগের সহ-সভাপতি দায়িত্ব পালন করেন। ঐতিহাসিক স্থান,মোহনগঞ্জ শহীদ মিনারের পিছনে। যেখানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকাল ১১ ঘটিকায় ডা. আখ্লাকুল হোসাইন আহমেদ এঁর নেতৃত্বে বঙ্গবন্ধুর গায়েবী জানাজাসহ বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে বিভিন্ন জায়গার প্রতিবাদ মিছিল হয়। বৃহত্তর ময়মনসিংহে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বে যুব সমাজের একটি অংশ বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ প্রতিশোধ নেওয়ার জন্য ভারতে আশ্রয় নেন।নেত্রকোনার আওয়ামীলীগের নেতা ডা.আখ্লাকুল হোসাইন আহমেদ এই সময়ে স্থানীয় আওয়ামীলীগ ও তৎকালীন যুবলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মির্জা গণিসহ এই ব্যক্তিদের নিয়ে গোপন বৈঠক করেছেন। ফলে সামরিক সরকারের হাতে গ্রেফতার হন এবং কিছুদিন তাঁকে নিজ বাসায় গৃহবন্ধী করে রাখা হয়।

গতকাল ২৮ আগষ্ট/২০ইং রোজ শুক্রবার। মরহুম জননেতার ৮ম মৃত্যু বার্ষিকীতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধাঞ্জলি প্রদান,এক মিনিট নিরবতা পালন,সংক্ষিপ্ত আলোচনা করেন, বাংলাদেশ আওয়ামীলীগ মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি,পৌর মেয়র এডভোকেট লতিফুর রহমান রতন।

আরও উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক,সহ-সভাপতি,মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান ৪ নং মাঘান সিয়াদার ইউপি,আমিরুল ইসলাম সোহেল,সাংগঠনিক সম্পাদক মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও ৫ নং সমাজ সহিলদেও ইউপি,হাজী সুলতান আহমেদ-সাংস্কৃতিক বিষক সম্পাদক,মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগ,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক,মোঃনুরুল হক-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক,আবুল হাসেম-শ্রম বিষয়ক সম্পাদক,মোফাজ্জল হোসেন-যুগ্ম আহবায়ক-মোহনগঞ্জ উপজেলা যুবলীগ,গোলাম আযম পিয়াস-সিনিয়র সহ-সভাপতি মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগ,

মোহনগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ জাহান প্রধান শিক্ষিকা মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি এরশাদ উদ্দিন বাচ্চু,মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান নান্টু।

বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় আওয়ামীলীগের সভাপতি লতিফুর রহমান রতন বলেন, ডা.আখ্লাকুল হোসাইন আহমেদ ছিলেন একজন শিক্ষা অনুরাগী মানুষ। কোন ছাত্র – ছাত্রী এসএসসি পরীক্ষায় ভাল রেজাল্ট করলে তার বাড়িতে মিষ্টি নিয়ে তার পরিবারের কোজ খবর নিতেন। বিভিন্ন স্কুল কলেজসহ উন্নয়নের জন্য তার অবদান সবচেয়ে বেশি।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!