Breaking News
Home / জাতীয় / নেত্রকোনায় হাওরে ট্রলার ডুবিতে ১৭ জনের মৃত্যু

নেত্রকোনায় হাওরে ট্রলার ডুবিতে ১৭ জনের মৃত্যু

মোঃ রফিকুল ইসলাম,(বিশেষ প্রতিনিধি),মোহনগঞ্জ,নেত্রকোনা:

নেত্রকোনার মদনে হাওরে বেড়াতে গিয়ে ট্রলার ডুবে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন নিখোজ রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশ উদ্ধার করে। এ সময় ওই ট্রলারে থাকা ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়।

নেত্রকোনা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার খানে আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়,ময়মনসিংহ থেকে একদল মাদ্রাসা ছাত্র মদনের গোবিন্দশ্রী হাওরে বেড়াতে বের হলে ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। ফায়ার সার্ভিস ১৭ জনের লাশ উদ্ধার করে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী। তিনি জানান,দুর্ঘটনার পর ট্রলারের চালককে খু্ঁজে পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ময়মনসিংহ থেকে একদল লোক এই এলাকায় বেড়াতে আসে। দুপুরে ট্রলার নিয়ে হাওরে ঘুরতে বের হলে বৈরি আবহাওয়ায় টেউয়ের কবলে পড়ে ট্রলার ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!