এম.এইচ.শান্ত-নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলাধীন জাওয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহ-শিক্ষক মরহুম আলহাজ্ব রইছ উদ্দিন মাস্টার সাহেবের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভুগী বড় মসজিদে তাহার আত্মার মাগফিরাত,শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ তিনি ২০১৫ খ্রিস্টাব্দে ৩০শে জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।
মরহুম আলহাজ্ব রইছ উদ্দিন মাস্টার দীর্ঘদিন শিক্ষকতা পেশায় ছিলেন। মানুষ গড়ার কারিগর হিসেবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শ্রদ্ধার সাথে স্মরন করে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়ায় অংশগ্রহণ করেন।
২০০৪ সালে জাওয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত হন। তিনি শিক্ষকতা পেশার পাশাপাশি সংস্কৃতি মনা ছিলেন। সংগীত শিক্ষক হিসেবে ময়মনসিংহ অঞ্চলে সুখ্যাতি অর্জন করেছিলেন। তিনি সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিজ উদ্যোগে ১৯৯৬ সালে নবারুন শিল্পীগোষ্ঠী নামে এক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। সেই সংগঠন ২০০৭ সালে ভূগী-জাওয়ানী পল্লী সংগঠন নামকরণ করা হয়। বিভিন্ন সামাজিক কর্মকান্ড,সাংস্কৃতিক অনুষ্ঠান,যুব সমাজ উন্নয়নে সংগঠনটি অক্লান্ত কাজ করে আসছে৷
আমরা তাহার পারলৌকিক শান্তি কামনা করি।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে