মোঃ রফিকুল ইসলাম (বিশেষ প্রতিনিধি),মোহনগঞ্জ,নেত্রকোনা:
নেত্রকোনার বারহাট্রা উপজেলায় ইসলামপুর এলাকায় কংশ নদী থেকে বালু খননের সময় গ্রেনেড সদৃশ্য পাওয়া যায়। সকালে শ্রমিকরা কোদাল দিয়ে খুড়াখুড়ির সময় এটির সন্ধান পায় তারা। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রেনেড সদৃশ্য বস্তুটি দেখতে এলাকাবাসি ভিড় করে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাড়ে ১১ টার দিকে পুলিশ এসে এটিকে উদ্ধার করে। পরে ফিতা দিয়ে সুরক্ষা রেখা টেনে দেন। শ্রমিক সবুজ মিয়া জানান,সকালে মাটি সমান করার সময় ঐ বস্তুটি কোদালে লেগে ভেসে উঠে। পরে বিষয়টি অন্যদের জানানোর পর পুলিশে খবর দেওয়া হয়।
খবর শুনে ঘটনা স্থলে ছুটে আসেন বারহাট্রা সারকেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান ও বারহাট্রা থানার ওসি মিজানুর রহমান। তারা গ্রেনেড সদৃশ্য বস্তুটি বালতিতে রেখে এর চারপাশে সুরক্ষা ফিতা টেনে উৎসুক জনতাকে সড়িয়ে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্রা সারকেল) সাইদুল রহমান বলেন,ওই বস্তুটি দেখতে গ্রেনেডের মতোই। তবে এ বিষয়ে বিশেজ্ঞদের মাধ্যমে জেনে পরবর্তী ব্যবস্তা নেওয়া হবে।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে